শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
The Dhaka News Bangla

সাদা পাথর নজিরবিহীন লুটপাট : তদন্ত কমিটি

সাদা পাথর নজিরবিহীন লুটপাট : তদন্ত কমিটি

জেলা প্রশাসনের পক্ষ থেকে সাদা পাথরে ব্যাপক লুটপাটের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে একজন অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) এই তথ্য নিশ্চিত করে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ জানান, মঙ্গলবার এই কমিটি গঠন করা হয়।

জেলা প্রশাসক বলেন, ‘লুটপাটের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সাদা পাথরে কী হচ্ছে, কেন হচ্ছে এটি তদন্তের জন্যে একটি কমিটি গঠন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’

জেলা প্রশাসক আরও বলেন, বিষয়টি পর্যালোচনার জন্য আজ একটা সভা আহ্বান করেছি। সভায় বিস্তারিত আলোচনা করা হবে। তাছাড়া আমাদের অভিযান তো চলমান আছে। আগামীতেও চলবে।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই চলছে এই লাগামহীন লুটপাট। প্রকাশ্যে প্রশাসনের সামনেই লুটে নেওয়া হয় সাদাপাথর। এরপর প্রশাসন ও সেনাবাহিনীর তৎপরতায় কিছুদিন বন্ধ ছিল লুটপাট। তবে গত মাসের শেষ দিকে লুটপাটও আরও বেড়ে যায়। ওই সময়ে মেঘালয়ের পাহাড় থেকে ঢলের সঙ্গে বিপুল পরিমাণ পাথরও নেমে আসে। এরপর থেকে হাজারও শ্রমিক দিয়ে প্রতিদিন চলে লুটপাট। প্রতিদিন শত শত নৌকা দিয়ে লুটের পাথর নিয়ে যাওয়া হয়সোমবার পর্যন্ত এই লুটপাট চলে

দেশজুড়ে ব্যাপক সমালোচনার ফলে মঙ্গলবার সাদাপাথরে পাথর তুলতে কাউকে দেখা যায়নি। তবে গত ১৫ দিনে সাদাপাথর একেবারে বিরানভূমিতে পরিণত হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, এই সময়ে কয়েকশত কোটি টাকার পাথর লুটে নেওয়া হয়েছে।

বিষয় : লুটপাট সিলেট

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬


সাদা পাথর নজিরবিহীন লুটপাট : তদন্ত কমিটি

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৫

featured Image
জেলা প্রশাসনের পক্ষ থেকে সাদা পাথরে ব্যাপক লুটপাটের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে একজন অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করা হয়েছে।বুধবার (১৩ আগস্ট) এই তথ্য নিশ্চিত করে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ জানান, মঙ্গলবার এই কমিটি গঠন করা হয়।জেলা প্রশাসক বলেন, ‘লুটপাটের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সাদা পাথরে কী হচ্ছে, কেন হচ্ছে এটি তদন্তের জন্যে একটি কমিটি গঠন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’জেলা প্রশাসক আরও বলেন, বিষয়টি পর্যালোচনার জন্য আজ একটা সভা আহ্বান করেছি। সভায় বিস্তারিত আলোচনা করা হবে। তাছাড়া আমাদের অভিযান তো চলমান আছে। আগামীতেও চলবে।প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই চলছে এই লাগামহীন লুটপাট। প্রকাশ্যে প্রশাসনের সামনেই লুটে নেওয়া হয় সাদাপাথর। এরপর প্রশাসন ও সেনাবাহিনীর তৎপরতায় কিছুদিন বন্ধ ছিল লুটপাট। তবে গত মাসের শেষ দিকে লুটপাটও আরও বেড়ে যায়। ওই সময়ে মেঘালয়ের পাহাড় থেকে ঢলের সঙ্গে বিপুল পরিমাণ পাথরও নেমে আসে। এরপর থেকে হাজারও শ্রমিক দিয়ে প্রতিদিন চলে লুটপাট। প্রতিদিন শত শত নৌকা দিয়ে লুটের পাথর নিয়ে যাওয়া হয়। সোমবার পর্যন্ত এই লুটপাট চলে।দেশজুড়ে ব্যাপক সমালোচনার ফলে মঙ্গলবার সাদাপাথরে পাথর তুলতে কাউকে দেখা যায়নি। তবে গত ১৫ দিনে সাদাপাথর একেবারে বিরানভূমিতে পরিণত হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, এই সময়ে কয়েকশত কোটি টাকার পাথর লুটে নেওয়া হয়েছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত