খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে, এমনটি জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি আরও বলেন, তবে তার শারীরিক অবস্থা এখনও ফ্লাই করার জন্য উপযুক্ত নয়।শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অসুস্থ খালেদা জিয়ার খোঁজ খবর নিতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।মান্না বলেন, চিকিৎসকরা তেমন আশাবাদের কথা বলেননি, দেশবাসীকে দোয়া করতে বলেছেন। গতকালের মতোই সংকটাপন্ন পরিস্থিতি, সেটার কোন উন্নতি বা অবনতি হয়নি।প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া নানা রোগে আক্রান্ত হয়ে ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যার কারণে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চলছে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা।এক প্রেস বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মত তাদের উচ্চমানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিক সেবা দিয়ে যাচ্ছেন। বন্ধুপ্রতীম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসাসহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।