মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশের সব অবকাঠামোগত সুবিধা ব্যবহার করার জন্য ভুটানকে পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি উল্লেখ করেছেন, ভুটান যদি চায়, তাহলে বাংলাদেশে যে অবকাঠামোগত সুবিধাগুলি রয়েছে, সেগুলি সর্বাধিকভাবে ব্যবহার করতে পারে। দুই দেশের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণের জন্য অনেক সুযোগ রয়েছে।বুধবার (৯ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত দাশো কারমা হ্যামু দর্জি প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।সাক্ষাতে ভুটানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেন রাষ্ট্রদূত দর্জি।দীর্ঘদিনের ইতিহাস এবং বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত দর্জি বলেন, চিকিৎসা শিক্ষাসহ ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় বাংলাদেশের সহযোগিতা ভুটানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি বলেন, ভুটান বাংলাদেশকে সঙ্গে নিয়ে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়।এসময় প্রধান উপদেষ্টা বলেন, দুই দেশের মানুষের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা জরুরি।তিনি তরুণদের একে অপরের দেশ ভ্রমণের মাধ্যমে সংস্কৃতি জানার ওপর জোর দেন।প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ সার্কের চেতনা অক্ষুণ্ণ রাখতে এবং এগিয়ে নিয়ে যেতে আগ্রহী।তিনি নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং তার মেয়াদকালে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ