বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
The Dhaka News Bangla

থার্ড টার্মিনালে পিকআপ দুর্ঘটনা, বিমানবাহিনী ৩ সদস্য নিহত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে একটি পিকআপ দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।সোমবার রাত সোয়া ১০টার দিকে বিমানবাহিনীর সদস্যদের বহনকারী পিকআপটি থার্ড টার্মিনালের দ্বিতীয় তলার ফ্লাইওভার এলাকায় দুর্ঘটনার শিকার হয়। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ফ্লাইওভার থেকে নিচে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।দুর্ঘটনায় নিহত তিনজন হলেন ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল রকিবুল এবং এলএসি জুবাইদুল।এ ঘটনায় সিনিয়র অফিসার আবুল খায়ের, এলএসি রিফাত উল্লাহ, এলএসি শাহজাদা ও অপারেটর আহাদ আহত হয়েছেন।দুর্ঘটনার পর নিহতদের মরদেহ এবং আহতদের চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

থার্ড টার্মিনালে পিকআপ দুর্ঘটনা, বিমানবাহিনী ৩ সদস্য নিহত