সোমবার, ২৯ জুন ২০২৬
The Dhaka News Bangla

ইউনিকর্ন গ্রুপে অনুষ্ঠিত হলো ‘ফুটবল ফিয়েস্তা ও ফল উৎসব’

ঢাকা, ২৭ জুন, ২০২৬: বিশ্বকাপ ফুটবলের উন্মাদনাকে ঘিরে ইউনিকর্ন গ্রুপের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর রামপুরার ইউনিকর্ন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ‘ফুটবল ফিয়েস্তা ও ফল উৎসব’। এ উপলক্ষে ছিল আকর্ষণীয় বিশেষ টিভি অফার, প্রিয় দলের জার্সি বিতরণ এবং কর্মী ও অতিথিদের অংশগ্রহণে আনন্দঘন ফল উৎসব। এতে ইউনিকর্ন পরিবারের সদস্য, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি)-এর সভাপতি চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরী, বিবিসি বাংলার স্পোর্টস জার্নালিস্ট ফয়সাল তিতুমীর, ইউসিবি ব্যাংকের এফএভিপি গাজী আশরাফুল আলম, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের প্রতিনিধি সিফাত শোভন, আজো এলিভেটরের স্বত্বাধিকারী ওয়াহিদ রনি দেওয়ান, এডভোকেট নাহিদা উর্মিসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে ইউনিকর্ন গ্রুপের চেয়ারম্যান মাসরুর রহমান পিয়াল, ম্যানেজিং ডিরেক্টর মামুনুর রশীদ রাজ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আহসান হাবিব ফাহিম, ডিরেক্টর অতশী আক্তার, ইভানা আক্তার, রুমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশ্বকাপ উপলক্ষে ইমপোর্টেড লিফট এর সাথে বিশেষ টিভি অফার ঘোষণা, অংশগ্রহণকারীদের মাঝে প্রিয় দলের জার্সি বিতরণ এবং মৌসুমি ফলের সমাহারে আয়োজিত ফল উৎসব। উৎসবমুখর পরিবেশে উপস্থিত অতিথি ও কর্মীরা পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দ ভাগাভাগির মাধ্যমে একটি স্মরণীয় সময় অতিবাহিত করেন।আয়োজকরা জানান, কর্মীদের মধ্যে ঐক্য, উৎসাহ, মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ও সুস্থ জীবনধারার বার্তা ছড়িয়ে দিতে এবং বিশ্বকাপের আনন্দকে সবার সঙ্গে ভাগ করে নিতেই এ ব্যতিক্রমী আয়োজনের উদ্যোগ নেওয়া হয়।

ইউনিকর্ন গ্রুপে অনুষ্ঠিত হলো ‘ফুটবল ফিয়েস্তা ও ফল উৎসব’