বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
The Dhaka News Bangla

জ্বালানি-গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুরে ১১ দলীয় জোটের স্মারকলিপি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে চাঁদপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য জোট।বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করেন জোটের নেতারা।স্মারকলিপিতে বলা হয়, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্র-জনতার আন্দোলনে শত শত মানুষের প্রাণহানি এবং হাজারো মানুষের পঙ্গুত্ববরণের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়। এরপর রাজনৈতিক দলগুলোর দীর্ঘ সংলাপ ও ঐকমত্যের ভিত্তিতে নতুন বাংলাদেশের পথচলার জন্য ‘জুলাই সনদ’ প্রণীত হয়েছে বলে উল্লেখ করা হয়।[TECHTARANGA-POST:8934]জোটের দাবি, গণভোটে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের পক্ষে জনরায় পাওয়ার পরও তা বাস্তবায়নে সরকার গড়িমসি করছে। একই সঙ্গে জাতীয় সংসদকে পাশ কাটিয়ে গ্যাস ও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বলেও স্মারকলিপিতে অভিযোগ করা হয়।এতে আরও বলা হয়, বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাশাপাশি বিলের সঙ্গে বিভিন্ন অযৌক্তিক চার্জ যুক্ত করে গ্রাহকদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি করা হচ্ছে। জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ার প্রভাবে পরিবহন ব্যয় বেড়েছে। অন্যদিকে পরিবহন খাতে চাঁদাবাজির কারণে পণ্যের পরিবহন ব্যয়ও বাড়ছে, যার প্রভাব পড়ছে বাজারদরে।স্মারকলিপি প্রদানকালে চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করা এখন সময়ের দাবি। জনগণের মতামতের ভিত্তিতে গৃহীত জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করতে হবে।’তিনি আরও বলেন, জ্বালানি সংকট দূর করে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য সহনীয় পর্যায়ে আনতে হবে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। জনগণের কষ্ট লাঘবে সরকারকে দ্রুত ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।[TECHTARANGA-POST:8933]আট দফা দাবি : স্মারকলিপিতে ১১ দলীয় জোটের পক্ষ থেকে আট দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—গণভোটে পাস হওয়া ‘জুলাই সনদ’ অবিলম্বে বাস্তবায়ন, রান্নার কাজে ব্যবহৃত এলপিজি ও এলএনজি গ্যাসের দাম কমিয়ে সহনীয় পর্যায়ে নির্ধারণ এবং অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে বৈধ গ্রাহকদের পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করা।এ ছাড়া সাধারণ গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম কমানো, ডিমান্ড চার্জসহ বিদ্যুৎ বিলের সব অযৌক্তিক চার্জ বাতিল, লোডশেডিং বন্ধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চাঁদাবাজি বন্ধ এবং বাজার মনিটরিং ও সরকারি অভিযান জোরদারের দাবি জানানো হয়েছে।স্মারকলিপি প্রদানকালে জোটের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম, এনসিপি চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক মাহবুবুল আলম, খেলাফত মজলিসের নেতা মাওলানা তারেকুল ইসলাম, এলডিপির নেতা সারোয়ার হোসেনসহ বিভিন্ন দলের নেতারা।

জ্বালানি-গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুরে ১১ দলীয় জোটের স্মারকলিপি