মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
The Dhaka News Bangla

‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে হাসিবের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিরা জড়িত বলে অভিযোগ করা হয়েছে।মঙ্গলবার (১০ নভেম্বর) মৌলভীবাজারে এ ঘটনা ঘটে।সংশ্লিষ্ট সূত্রের দাবি, হামলার সময় হাসিব আল ইসলামকে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যা দেন হামলাকারীরা। এরপর তাঁর ওপর চাপাতি দিয়ে হামলা চালানো হয়।এদিকে, হামলার ঘটনার একটি ভিডিও ‘সুশান্ত দাস গুপ্ত’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে। অ্যাকাউন্টটি একজন আওয়ামী লীগ নেতার বলে উল্লেখ করা হয়েছে।

‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে হাসিবের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ