শনিবার, ১৫ আগস্ট ২০২৬
The Dhaka News Bangla

ঈদ উপহার নিয়ে ‘বিভ্রান্তির’ ব্যাখ্যা দিল চীনা দূতাবাস

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের সঙ্গে ঢাকার চীনা দূতাবাসের ঈদ উপহার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তার ব্যাখ্যা দিয়েছে দূতাবাস।মঙ্গলবার রাতে চীনা দূতাবাসের ফেসবুক পেজে একটি পোস্টে জানানো হয়েছে, চীনা রাষ্ট্রদূতের একটি দাতব্য অনুষ্ঠানের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্য প্রকাশিত হয়েছে, তা সত্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশে চীনের বন্ধুত্বপূর্ণ নীতির প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচিত সরকারের সুশাসনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। দুই দেশের জনগণের কল্যাণে বাংলাদেশ সরকারের সঙ্গে একসঙ্গে কাজ চালিয়ে যাবে তারা।মঙ্গলবার ঢাকার মিরপুর ১০ নম্বর আদর্শ বিদ্যালয়ের মাঠে চীনা দূতাবাস ঢাকার বাসিন্দাদের জন্য ঈদুল ফিতরের উপহার হিসেবে খাবারের প্যাকেট বিতরণ করেছে। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বাংলাদেশ জামায়াতের আমির শফিকুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে চীন ও জামায়াতের যৌথ উদ্যোগে উপহার বিতরণের কথা উল্লেখ করা হয়।যদিও ঈদ উপহার হিসেবে খাবারের প্যাকেট বিতরণের আয়োজন যৌথ ছিল না, এটি চীনা দূতাবাসের একক আয়োজন ছিল। আর এখানেই বাধে বিভ্রান্তি।এদিন, রাতে চীনা দূতাবাস ঈদ উপহার বিতরণ নিয়ে ফেসবুকে একটি পোস্ট করে। সেই পোস্টের কোথাও যৌথ শব্দটি উল্লেখ নেই, বরং এটি যে চীনের একক আয়োজন সেটি তুলে ধরেছে।এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চীনের সঙ্গে জামায়াতকে নিয়ে নানা সমালোচনা শুরু হয়। তার পরিপ্রেক্ষিতে ঢাকার চীনা দূতাবাস একটি পোস্টের মাধ্যমে তাদের অবস্থান ব্যাখ্যা করেন। চীনা দূতাবাস ব্যাখ্যার পর জামায়াতের পক্ষ থেকে পোস্টটি সংশোধন করা হয়।

ঈদ উপহার নিয়ে ‘বিভ্রান্তির’ ব্যাখ্যা দিল চীনা দূতাবাস