গভীর রাতে টিলা কেটে ধারাবহরে বাঘার শরিফ উদ্দিনের মালিকানাধীন বৃটিশ আইডিয়াল স্কুলের সামনের প্লট ভরাট, ট্রাকসহ আটক ৩
গভীর রাতে টিলা কেটে মাটি নিয়ে প্লট ভরাটের সময় সিলেটের গোলাপগঞ্জে তিনজনকে হাতেনাতে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় মাটিভর্তি একটি ট্রাক, দুটি কোদাল ও দুটি বেলচা জব্দ করা হয়েছে।আটককৃত তিন ব্যক্তিবুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে আমুড়া ইউনিয়নের ধারাবহর একমাইলস্থ গোলাপগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পাশের টিলায় এ অভিযান চালানো হয়।গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে ধারাবহর একমাইলস্থ গোলাপগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পার্শ্বের একটি টিলা কেটে মাটি সংগ্রহ করে ব্রিটিশ আইডিয়াল স্কুলের সামনে গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়কের পাশে বাঘার মো: শরিফ উদ্দিনের মালিকানাধীন আবাসিক প্রজেক্টে প্লট ভরাটের কাজ চলছিল। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে মাটি কাটার কাজে জড়িত তিনজনকে আটক করে।ঘটনাস্থলআটককৃতরা হল, শফি আহমদ (৩০), পিতা আতন আলী, সাং রণকেলী নুরপাড়া; তারেক আহমদ (৩০), পিতা মতচ্ছির আলী, সাং উত্তর কানিশাইল এবং পাপলু আহমেদ (৩৫), পিতা ফজলু মিয়া, সাং দত্তরাইল। তারা সবাই গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা।এ সময় ঘটনাস্থল থেকে মাটি বোঝাই একটি ট্রাক, দুটি কোদাল ও দুটি বেলচা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা আরও ৩-৪ জন পালিয়ে যায়। আটক তিনজন ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে টিলা কাটার অপরাধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।