বুধবার, ১২ আগস্ট ২০২৬
The Dhaka News Bangla

অবশেষে জর্জিনাকে বিয়ে করলেন রোনালদো

দীর্ঘ প্রায় এক দশকের প্রেমের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। দীর্ঘদিনের সম্পর্কের পর গত বছরের বাগদানের ঠিক এক বছর পর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এই তারকা জুটি।মঙ্গলবার (১১ আগস্ট) পর্তুগালের ক্যাসকাইসে কঠোর গোপনীয়তায় পারিবারিক আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোনালদো ও জর্জিনার পাঁচ সন্তান। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এটি ছিল একটি ব্যক্তিগত ও ঘরোয়া আয়োজন।[TECHTARANGA-POST:8955]বিয়ের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে যৌথভাবে প্রকাশ করেন রোনালদো ও জর্জিনা। হাতের আংটি ও সাদা পোশাকে তোলা একটি ছবি পোস্ট করে তারা ক্যাপশনে লেখেন, ‘সি লাভ জি’।এর আগে রোনালদোর নিজ শহর পর্তুগালের মাদেইরাতে বিয়ের অনুষ্ঠান হতে পারে, এমন খবর ছড়িয়ে পড়েছিল। সেই গুঞ্জনে শহরের একটি ক্যাথেড্রালের সামনে ভক্ত ও গণমাধ্যমকর্মীদের ভিড়ও জমে। পরে জানা যায়, সেখানে বিয়ে হচ্ছিল অন্য এক দম্পতির।তবে শেষ পর্যন্ত মাদেইরাতে নয়, রাজধানী লিসবন থেকে প্রায় ২০ মাইল দূরের পর্যটন শহর ক্যাসকাইসে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন রোনালদো-জর্জিনা। গোপনীয়তা বজায় রাখতে অনুষ্ঠানটি ছিল একেবারেই সীমিত পরিসরে।এর আগে ২০২৫ সালের ১১ আগস্ট বাগদানের ঘোষণা দেন রোনালদো ও জর্জিনা। প্রায় এক বছর পর সেই সম্পর্ক পেল আনুষ্ঠানিক পরিণতি। বাগদানের সময়ও বড় কোনো আয়োজন করেননি এই জুটি।২০১৬ সালে মাদ্রিদের একটি গুচ্চি স্টোরে প্রথম পরিচয় হয় রোনালদো ও জর্জিনার। এরপর ধীরে ধীরে তাদের সম্পর্ক গড়ায় প্রেমে। প্রায় এক দশকের পথচলায় তারা একসঙ্গে একটি পরিবার গড়ে তুলেছেন। জর্জিনার সঙ্গে রোনালদোর দুই কন্যাসন্তান রয়েছে এবং রোনালদোর আগের সন্তানদেরও জর্জিনা পরিবারের অংশ হিসেবে দেখাশোনা করে আসছেন।দীর্ঘ প্রেম, পরিবার ও নানা আলোচনার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ।

অবশেষে জর্জিনাকে বিয়ে করলেন রোনালদো