বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিভাগসমূহ

খামারিদের নিয়ে সোনাইমুড়ীতে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

নোয়াখালীর সোনাইমুড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, টিকাদান ও স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম হারুন-অর-রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা হিজবুল বাহার ভূঞা, কৃষি কর্মকর্তা নুরে আলম ছিদ্দিকী, সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) আরিফুন করিম দোলনসহ বিভিন্ন খামারি ও শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম হারুন-অর-রশিদ বলেন, প্রাণিসম্পদ খাতকে আধুনিক, উৎপাদনমুখী, নিরাপদ ও রপ্তানিমুখী হিসেবে গড়ে তুলতে খামারিদের প্রযুক্তিগত সহায়তা, রোগ প্রতিরোধ, উন্নত জাত সম্প্রসারণ এবং মানসম্মত উৎপাদন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে প্রাণিসম্পদ দপ্তর।

খামারিদের নিয়ে সোনাইমুড়ীতে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন