বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
The Dhaka News Bangla

তারেক রহমানকে বিশ্বাস করে কেউ ঠকবেন না: ড. মোঃ সলিম উল্লাহ

চাঁদপুরের হাইমচর উপজেলার দক্ষিণ আলগী মাওলানা নুরুজ্জামান জিয়াউন্নেসা হাফিজিয়া মাদরাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৬ আগস্ট ২০২৬) বিকেলে মাদরাসার মিলনায়তনে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও বিএনপির ওলামা বিষয়ক উপকমিটির সদস্য ড. মোঃ সলিম উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হায়দারগঞ্জ কামিল মাদরাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা মোঃ আমিন উল্লাহ।মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ সলিম উল্লাহ বলেন,“হযরত মুহাম্মদ (সাঃ) ছিলেন সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবন ও আদর্শ অনুসরণ করলেই একটি সুন্দর, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। মহানবী (সাঃ) মানুষকে সত্য, ন্যায়, মানবতা, ভ্রাতৃত্ব ও পরস্পরের প্রতি ভালোবাসার শিক্ষা দিয়েছেন। তাই ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপনের মূল শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে।” "আল্লাহর নবী যে কথাগুলো বলেছেন যে  পথ দেখিয়েছেন সে পথে আমাদের চলতে হবে।অতিভ দুঃখের সাথে বলছি আজকে দেখেন মাদ্রাসা ছাত্র থেকে স্কুল কলেজের ছাত্র হোক আমাদের বাড়িতে বাড়িতে বিশাল লাইব্রেরী থাকে সেখানে হিন্দু লেখকদের বই থাকে,বেনমাজি লেখকদের বই থাকে নাস্তিক লেখকদের বই থাকে শরৎচন্দ্রের বই থাকে রবীন্দ্রনাথের বই থাকে কিন্তু নবী করিম (সঃ) এর একটা জীবনী খুজে পাওয়া যায় না। আমরা কোন দিকে যাচ্ছি, কি শিখতেছি। নবী করিম (সঃ) অন্যায়ের বিরুদ্ধে ন্যায় কে প্রতিষ্ঠিত করার জন্য এ দুনিয়াতে এসেছেন। আপনারা আপনাদের সন্তানদের কে নবী করিম (সঃ) এর  সিরাত সুরুত সম্পর্কে জানাবেন,জীবনী কিনে দিবেন"।তিনি বক্তব্যে আরো বলেন,"মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব ১৭ বছর লন্ডনে থাকার পরে বাংলাদেশে পা রেখে ওনি বলেছেন নবী করিম (সঃ) এর ন্যায় পরায়ণতার আলোকে দেশ পরিচালনা করবেন। আমরা মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের ছেলে যেহেতু এ কথা  বলেছেন ওনি এ কথা রাখবেন। জিয়াউর রহমান কে বিশ্বাস করে কেউ ঠকে নাই,খালেদা জিয়াকে বিশ্বাস করে কেউ ঠকে নাই, আশা করি তারেক রহমান কে বিশ্বাস করে কেউ ঠকবেন না"।মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন, কর্ম ও আদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং মাদরাসার উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে হাইমচর উপজেলা বিএনপির সহশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পরিবারের বিভিন্ন সদস্যরা, আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

তারেক রহমানকে বিশ্বাস করে কেউ ঠকবেন না: ড. মোঃ সলিম উল্লাহ