শনিবার, ০৬ জুন ২০২৬
The Dhaka News Bangla

চান্দিনায় অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালানোর সময় আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য আটক

চান্দিনায় অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালানোর সময় আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য আটক
চান্দিনায় আটককৃত ডাকাত ও অস্ত্র

কুমিল্লার চান্দিনায় একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার (৬ জুন) সকালে উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং উত্তেজিত জনতার গণপিটুনিতে তারা আহত হন। তবে ঘটনার সুযোগ নিয়ে আটককৃতদের কাছ থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা এবং অপরাধে ব্যবহৃত পিকআপ ভ্যানটি কিছু সুযোগসন্ধানী লোক সরিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

আটক ব্যক্তিরা হলেন, কুমিল্লার বাঙ্গরা থানার টনকি গ্রামের মো. ফারুক মিয়া ও বাহাদুর, কাশিমপুর গ্রামের মনির হোসেন, থোল্লা গ্রামের রবিউল ইসলাম এবং চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ সাহেবগঞ্জ গ্রামের মোহন বেপারী। এ সময় তাদের সঙ্গে থাকা আরও ৩-৪ জন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে একটি পিকআপ ভ্যানে করে দ্রুতগতিতে পালিয়ে যাচ্ছিল সন্দেহভাজন এই দলটি। পথে চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের কালিয়ারচর এলাকায় একটি যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয় তাদের পিকআপটি। অটোরিকশার চালক ও যাত্রীরা সেটি আটকানোর চেষ্টা করলেও ডাকাত দল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে অটোরিকশার আরোহীরা মোবাইল ফোনে বিষয়টি কুটুম্বপুর এলাকার বাসিন্দাদের জানালে স্থানীয়রা শীলবাড়ি এলাকায় অলি কোম্পানির বাড়ির সামনের সড়কে ব্যারিকেড দেন। সকাল সাড়ে ৭টার দিকে পিকআপটি সেখানে পৌঁছালে স্থানীয়রা সেটিকে আটকে পাঁচজনকে ধরে ফেলেন।

খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে ঘটনার পর নতুন একটি বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় একাধিক সূত্রের দাবি, জনাকীর্ণ পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু লোক আটককৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও মোবাইল ফোন হাতিয়ে নিয়েছে। এমনকি অপরাধে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয়েছে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় থানায় নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ডাকাতদের কাছ থেকে লুট হওয়া মালামাল ও সরিয়ে ফেলা পিকআপ ভ্যানটি উদ্ধারে পুলিশ কাজ করছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শনিবার, ০৬ জুন ২০২৬


চান্দিনায় অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালানোর সময় আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য আটক

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image
কুমিল্লার চান্দিনায় একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার (৬ জুন) সকালে উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং উত্তেজিত জনতার গণপিটুনিতে তারা আহত হন। তবে ঘটনার সুযোগ নিয়ে আটককৃতদের কাছ থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা এবং অপরাধে ব্যবহৃত পিকআপ ভ্যানটি কিছু সুযোগসন্ধানী লোক সরিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।আটক ব্যক্তিরা হলেন, কুমিল্লার বাঙ্গরা থানার টনকি গ্রামের মো. ফারুক মিয়া ও বাহাদুর, কাশিমপুর গ্রামের মনির হোসেন, থোল্লা গ্রামের রবিউল ইসলাম এবং চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ সাহেবগঞ্জ গ্রামের মোহন বেপারী। এ সময় তাদের সঙ্গে থাকা আরও ৩-৪ জন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে একটি পিকআপ ভ্যানে করে দ্রুতগতিতে পালিয়ে যাচ্ছিল সন্দেহভাজন এই দলটি। পথে চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের কালিয়ারচর এলাকায় একটি যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয় তাদের পিকআপটি। অটোরিকশার চালক ও যাত্রীরা সেটি আটকানোর চেষ্টা করলেও ডাকাত দল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে অটোরিকশার আরোহীরা মোবাইল ফোনে বিষয়টি কুটুম্বপুর এলাকার বাসিন্দাদের জানালে স্থানীয়রা শীলবাড়ি এলাকায় অলি কোম্পানির বাড়ির সামনের সড়কে ব্যারিকেড দেন। সকাল সাড়ে ৭টার দিকে পিকআপটি সেখানে পৌঁছালে স্থানীয়রা সেটিকে আটকে পাঁচজনকে ধরে ফেলেন।খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।এদিকে ঘটনার পর নতুন একটি বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় একাধিক সূত্রের দাবি, জনাকীর্ণ পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু লোক আটককৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও মোবাইল ফোন হাতিয়ে নিয়েছে। এমনকি অপরাধে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয়েছে।চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় থানায় নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ডাকাতদের কাছ থেকে লুট হওয়া মালামাল ও সরিয়ে ফেলা পিকআপ ভ্যানটি উদ্ধারে পুলিশ কাজ করছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত