বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
The Dhaka News Bangla

চান্দিনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান

চান্দিনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান
চান্দিনা: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন চান্দিনার সংসদ আতিকুল আলম শাওন

কুমিল্লার চান্দিনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি মহিচাইল ইউনিয়নের জামিরাপাড়া গ্রামে সংঘটিত ওই অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর ও ৩টি রান্নাঘর পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়, এতে ক্ষতিগ্রস্ত হয় একাধিক পরিবার।

সোমবার (৪ মে) দুপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে ক্ষতিগ্রস্ত ৭টি পরিবারের মাঝে সহায়তার চেক বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক তুলে দেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মানিক মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু জাফর, উপজেলা প্রকৌশলী রাকিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছিমা আক্তার এবং উপজেলা সমবায় সমিতির সভাপতি এবিএম সিরাজুল ইসলাম।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬


চান্দিনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image
কুমিল্লার চান্দিনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি মহিচাইল ইউনিয়নের জামিরাপাড়া গ্রামে সংঘটিত ওই অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর ও ৩টি রান্নাঘর পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়, এতে ক্ষতিগ্রস্ত হয় একাধিক পরিবার।সোমবার (৪ মে) দুপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে ক্ষতিগ্রস্ত ৭টি পরিবারের মাঝে সহায়তার চেক বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক তুলে দেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মানিক মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু জাফর, উপজেলা প্রকৌশলী রাকিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছিমা আক্তার এবং উপজেলা সমবায় সমিতির সভাপতি এবিএম সিরাজুল ইসলাম।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত