শনিবার, ১১ এপ্রিল ২০২৬
The Dhaka News Bangla

হাইমচর এলজিইডি কর্মকর্তার অনুপস্থিত, নির্বাচন অফিসের প্রধান কর্মকতাকে নিয়ে বিভ্রান্ত মূলক তথ্য, বহু দপ্তরে দীর্ঘদিন ধরে পদ শূন্য

হাইমচর এলজিইডি কর্মকর্তার অনুপস্থিত, নির্বাচন অফিসের প্রধান কর্মকতাকে নিয়ে বিভ্রান্ত মূলক তথ্য, বহু দপ্তরে দীর্ঘদিন ধরে পদ শূন্য

সরকারি নির্ধারিত সময় সকাল ৯টায় অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে এর ব্যত্যয় লক্ষ্য করা গেছে। বিশেষ করে উপজেলা এলজিইডি (LGED) অফিসের হিসাব সহকারী কর্মকর্তা প্রসেনজিৎ অধিকারীর অনুপস্থিতি নিয়ে সৃষ্টি হয়েছে প্রশ্ন।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলা এলজিইডি অফিসে গিয়ে দেখা যায়, হিসাব সহকারী কর্মকর্তা প্রসেনজিৎ অধিকারী তখনও অফিসে উপস্থিত হননি। এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট অন্য এক কর্মকর্তা জানান, তিনি এ বিষয়ে কিছু জানেন না। ফলে তার অনুপস্থিতির কারণ সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে একই দিনে উপজেলা নির্বাচন অফিসেও অনিয়মের চিত্র সামনে আসে। নির্ধারিত সময় পার হলেও প্রধান কর্মকর্তা অনুপস্থিত ছিলেন। এ বিষয়ে অফিসের বিভিন্ন কর্মচারী একেক সময় একেক রকম তথ্য দেন। কেউ জানান তিনি অসুস্থ, কেউ বলেন তিনি আসছেন, আবার কেউ দাবি করেন তিনি ছুটিতে কক্সবাজারে অবস্থান করছেন।

পরবর্তীতে ছুটির আবেদনপত্র যাচাই করে দেখা যায়, সংশ্লিষ্ট কর্মকর্তার ছুটি নির্ধারিত রয়েছে ১২ থেকে ১৩ এপ্রিল। অথচ ঘটনাটি ঘটে ৮ এপ্রিল, যার জন্য কোনো অনুমোদিত ছুটির কাগজ দেখানো হয়নি।

পরে ওই কর্মকর্তা তড়িঘড়ি করে অফিসে উপস্থিত হয়ে দাবি করেন, তিনি সকাল ৯টায় অফিসে এসে আবার বাসায় গিয়েছিলেন। তবে তার অফিস সহকারী ও অন্যান্য কর্মকর্তার দেওয়া তথ্যের সঙ্গে এ বক্তব্যের মিল পাওয়া যায়নি। ফলে একই ঘটনায় পরস্পরবিরোধী তথ্য সামনে আসে।

এদিকে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর ঘুরে জানা যায়, অনেক গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। সংশ্লিষ্ট পদগুলোতে কোনো কর্মকর্তা নিয়োগ না থাকায় সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পদগুলো শূন্য থাকলেও তা পূরণের কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল। এখন দেখার বিষয়, এই অনিয়ম ও শূন্য পদগুলোর বিষয়ে প্রশাসন কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে।

বিষয় : নির্বাচন চাঁদপুর অনিয়ম নির্বাচন কমিশন (ইসি)

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শনিবার, ১১ এপ্রিল ২০২৬


হাইমচর এলজিইডি কর্মকর্তার অনুপস্থিত, নির্বাচন অফিসের প্রধান কর্মকতাকে নিয়ে বিভ্রান্ত মূলক তথ্য, বহু দপ্তরে দীর্ঘদিন ধরে পদ শূন্য

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image
সরকারি নির্ধারিত সময় সকাল ৯টায় অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে এর ব্যত্যয় লক্ষ্য করা গেছে। বিশেষ করে উপজেলা এলজিইডি (LGED) অফিসের হিসাব সহকারী কর্মকর্তা প্রসেনজিৎ অধিকারীর অনুপস্থিতি নিয়ে সৃষ্টি হয়েছে প্রশ্ন।মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলা এলজিইডি অফিসে গিয়ে দেখা যায়, হিসাব সহকারী কর্মকর্তা প্রসেনজিৎ অধিকারী তখনও অফিসে উপস্থিত হননি। এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট অন্য এক কর্মকর্তা জানান, তিনি এ বিষয়ে কিছু জানেন না। ফলে তার অনুপস্থিতির কারণ সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।অন্যদিকে একই দিনে উপজেলা নির্বাচন অফিসেও অনিয়মের চিত্র সামনে আসে। নির্ধারিত সময় পার হলেও প্রধান কর্মকর্তা অনুপস্থিত ছিলেন। এ বিষয়ে অফিসের বিভিন্ন কর্মচারী একেক সময় একেক রকম তথ্য দেন। কেউ জানান তিনি অসুস্থ, কেউ বলেন তিনি আসছেন, আবার কেউ দাবি করেন তিনি ছুটিতে কক্সবাজারে অবস্থান করছেন।পরবর্তীতে ছুটির আবেদনপত্র যাচাই করে দেখা যায়, সংশ্লিষ্ট কর্মকর্তার ছুটি নির্ধারিত রয়েছে ১২ থেকে ১৩ এপ্রিল। অথচ ঘটনাটি ঘটে ৮ এপ্রিল, যার জন্য কোনো অনুমোদিত ছুটির কাগজ দেখানো হয়নি।পরে ওই কর্মকর্তা তড়িঘড়ি করে অফিসে উপস্থিত হয়ে দাবি করেন, তিনি সকাল ৯টায় অফিসে এসে আবার বাসায় গিয়েছিলেন। তবে তার অফিস সহকারী ও অন্যান্য কর্মকর্তার দেওয়া তথ্যের সঙ্গে এ বক্তব্যের মিল পাওয়া যায়নি। ফলে একই ঘটনায় পরস্পরবিরোধী তথ্য সামনে আসে।এদিকে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর ঘুরে জানা যায়, অনেক গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। সংশ্লিষ্ট পদগুলোতে কোনো কর্মকর্তা নিয়োগ না থাকায় সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পদগুলো শূন্য থাকলেও তা পূরণের কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না।এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল। এখন দেখার বিষয়, এই অনিয়ম ও শূন্য পদগুলোর বিষয়ে প্রশাসন কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত