সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
The Dhaka News Bangla

দেশজুড়ে হাম পরিস্থিতি উদ্বেগজনক: হাইমচরে টিকাদান কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে হাম পরিস্থিতি উদ্বেগজনক: হাইমচরে টিকাদান কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে হাম রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করায় শিশুদের সুরক্ষায় টিকাদান কর্মসূচি জোরদার করেছে সরকার। এরই অংশ হিসেবে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার এ কর্মসূচির উদ্বোধন করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপি সভাপতি আমিন বেপারী, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলমসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সম্প্রতি হাম রোগের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গতকাল দেশব্যাপী ঘোষণা দিয়ে উপজেলা পর্যায়ে টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে। এর আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে এক ডোজ করে হাম টিকা প্রদান করা হবে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা জরুরি।

উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে—নিকটস্থ টিকাকেন্দ্রে গিয়ে শিশুদের টিকা প্রদান নিশ্চিত করতে।

বিষয় : শিশু চাঁদপুর

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬


দেশজুড়ে হাম পরিস্থিতি উদ্বেগজনক: হাইমচরে টিকাদান কর্মসূচির উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image
দেশজুড়ে হাম রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করায় শিশুদের সুরক্ষায় টিকাদান কর্মসূচি জোরদার করেছে সরকার। এরই অংশ হিসেবে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।রবিবার এ কর্মসূচির উদ্বোধন করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপি সভাপতি আমিন বেপারী, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলমসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সম্প্রতি হাম রোগের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গতকাল দেশব্যাপী ঘোষণা দিয়ে উপজেলা পর্যায়ে টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে। এর আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে এক ডোজ করে হাম টিকা প্রদান করা হবে।স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা জরুরি।উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে—নিকটস্থ টিকাকেন্দ্রে গিয়ে শিশুদের টিকা প্রদান নিশ্চিত করতে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত