শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
The Dhaka News Bangla

কোনো দেশের ষড়যন্ত্রের জন্য বাংলাদেশের সৃষ্টি হয়নি: জ্বালানিমন্ত্রী

কোনো দেশের ষড়যন্ত্রের জন্য বাংলাদেশের সৃষ্টি হয়নি: জ্বালানিমন্ত্রী
ছবি সংগৃহীত

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘বাংলাদেশের সৃষ্টি কোনো দেশের ষড়যন্ত্রের ফলস্বরূপ নয়। এটি হয়েছে আমাদের অধিকার, পতাকা এবং মাটির জন্য। যারা এই ধরনের সমালোচনা করে, তারা বাংলাদেশকে বিশ্বাস করেন না। তাদের মনে রাখতে হবে— এ দেশে একটি স্বাধীনতা যুদ্ধ হয়েছে। লাখো মানুষ এখানে রক্ত দিয়েছে।’ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১২টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং যুদ্ধের সূচনা করেছেন। তখন বাংলাদেশের মানুষ জানতো না তারা কোথায় যাবে, কার কাছে যাবে, বা কার নেতৃত্ব মানবে। এই ঘোষণার মাধ্যমে মানুষের মধ্যে আশা ও শক্তি জেগে উঠেছিল। আর এটাই ছিল আমাদের সাহসের উৎস। তবে যাকে জাতির পিতা মনে করা হয়, তিনি যুদ্ধে অংশ নেননি।’

তিনি আরও বলেন, ‘এই স্বাধীনতা দিবস আমাদের পরিচয়ের প্রতীক। এই স্বাধীনতা ছিল বাঙালি ও বাংলাদেশের মানুষের একটি স্বপ্ন। কিন্তু দুঃখের বিষয় হলো, যখন দেখি স্বাধীনতা যুদ্ধ নিয়ে কিছু অপশক্তি— যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই এখন স্বাধীনতা যুদ্ধ নিয়ে নানা ধরনের সমালোচনা করছে।’

পরে সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার পদ্মপুকুরের সংস্কার কাজের এবং শহরের বাজার স্টেশনে সৌন্দর্য বর্ধনের জন্য কদম ফুয়ারার উদ্বোধন করেন।

এসময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার, বীর মুক্তিযোদ্ধারাসহ জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয় : মহান স্বাধীনতা দিবস ইকবাল হাসান মাহমুদ টুকু

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬


কোনো দেশের ষড়যন্ত্রের জন্য বাংলাদেশের সৃষ্টি হয়নি: জ্বালানিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘বাংলাদেশের সৃষ্টি কোনো দেশের ষড়যন্ত্রের ফলস্বরূপ নয়। এটি হয়েছে আমাদের অধিকার, পতাকা এবং মাটির জন্য। যারা এই ধরনের সমালোচনা করে, তারা বাংলাদেশকে বিশ্বাস করেন না। তাদের মনে রাখতে হবে— এ দেশে একটি স্বাধীনতা যুদ্ধ হয়েছে। লাখো মানুষ এখানে রক্ত দিয়েছে।’ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১২টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং যুদ্ধের সূচনা করেছেন। তখন বাংলাদেশের মানুষ জানতো না তারা কোথায় যাবে, কার কাছে যাবে, বা কার নেতৃত্ব মানবে। এই ঘোষণার মাধ্যমে মানুষের মধ্যে আশা ও শক্তি জেগে উঠেছিল। আর এটাই ছিল আমাদের সাহসের উৎস। তবে যাকে জাতির পিতা মনে করা হয়, তিনি যুদ্ধে অংশ নেননি।’তিনি আরও বলেন, ‘এই স্বাধীনতা দিবস আমাদের পরিচয়ের প্রতীক। এই স্বাধীনতা ছিল বাঙালি ও বাংলাদেশের মানুষের একটি স্বপ্ন। কিন্তু দুঃখের বিষয় হলো, যখন দেখি স্বাধীনতা যুদ্ধ নিয়ে কিছু অপশক্তি— যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই এখন স্বাধীনতা যুদ্ধ নিয়ে নানা ধরনের সমালোচনা করছে।’পরে সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার পদ্মপুকুরের সংস্কার কাজের এবং শহরের বাজার স্টেশনে সৌন্দর্য বর্ধনের জন্য কদম ফুয়ারার উদ্বোধন করেন।এসময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার, বীর মুক্তিযোদ্ধারাসহ জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত