শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
The Dhaka News Bangla

নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এ ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। এ সময় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পতাকা উত্তোলনের পর একটি শোভাযাত্রা বের হয়, যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন অনুষদ, বিভাগ, শিক্ষক সমিতি, হল ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগ এবং অসংখ্য বীরাঙ্গনার ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মূল লক্ষ্য ছিল মানবাধিকার, ন্যায়বিচার ও সামাজিক সমতা প্রতিষ্ঠা। তিনি এসব মূল্যবোধ বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. তুষার কান্তি সাহা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার এবং চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন)সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম।

সুশৃঙ্খল পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

বিষয় : নজরুল বিশ্ববিদ্যালয়

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬


নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এ ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়।বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। এ সময় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।পতাকা উত্তোলনের পর একটি শোভাযাত্রা বের হয়, যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন অনুষদ, বিভাগ, শিক্ষক সমিতি, হল ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগ এবং অসংখ্য বীরাঙ্গনার ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মূল লক্ষ্য ছিল মানবাধিকার, ন্যায়বিচার ও সামাজিক সমতা প্রতিষ্ঠা। তিনি এসব মূল্যবোধ বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।আলোচনা সভায় আরও বক্তব্য দেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. তুষার কান্তি সাহা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার এবং চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন)সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। সুশৃঙ্খল পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত