চাঁদপুরের হাইমচর উপজেলায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সমন্বিত কর্মসূচির অংশ হিসেবে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি শেষে উপজেলা অডিটোরিয়ামে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব অমিত রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর থানা,অফিসার ইনচার্জ জনাব মোঃ নাজমুল ইসলাম এবং আলগী-বাজার ব্যাবসায়ী কমিটির সভাপতি খোরশেদ আলম কোতোয়াল। এছাড়াও উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, Bangladesh Red Crescent Society–এর স্বেচ্ছাসেবক এবং BD Clean হাইমচর শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও আশপাশ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত সবাই ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানান তারা।
বিষয় : চাঁদপুর চাঁদপুর -৩ অভিযান

রোববার, ১৫ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে