রোববার, ০৮ মার্চ ২০২৬
The Dhaka News Bangla

দ্বীন প্রতিষ্ঠায় আন্দোলন করে যাচ্ছে জামায়াত : জাহাঙ্গীর আলম প্রধান

দ্বীন প্রতিষ্ঠায় আন্দোলন করে যাচ্ছে জামায়াত : জাহাঙ্গীর আলম প্রধান
বদর দিবস উপলক্ষে চাঁদপুরে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিলে মুনাজাতরত অতিথিবৃন্দ।

চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী জাহাঙ্গীর আলম প্রধান বলেছেন, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাষ্ট্রীয়ভাবে দেশে ইসলাম প্রতিষ্ঠিত নয়। শুধুমাত্র নামাজ রোজা আদায় করেই জান্নাতে যাওয়া যাবে না। এ ব্যাপারে আল্লাহ তা’আলা আমাদেরকে মাফ করে দিতে পারেন যদি আল্লাহর বিধান মত আল্লাহর আইন চালু করার জন্য প্রতিষ্ঠার কাজে আমরা চেষ্টা করে থাকি। 

শনিবার (৭ মার্চ) বিকেলে ডি এন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে চাঁদপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড জামায়াতের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা ইসলামের কিছু অংশ মানবে কিছু মানবে না তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন। তারা দুনিয়াতেও শাস্তি পাবেন এবং আখেরাতেও শাস্তির মুখোমুখি হবেন। দেশে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন চালু হলে অন্যায় অনাচার দুর্নীতি বন্ধ হয়ে যাবে।

এই নেতা বলেন, ইসলামী রাষ্ট্রে অভাবের কারণে কেউ চুরি করলে সরকার তার অভাব দূর করবে। যদি তিনি স্বভাবের জন্য চুরি করেন তাহলে শরীয়ত মোতাবেক তার হাত কাটার নির্দেশ রয়েছে। একজনের হাত কাটলে যদি পুরো সমাজের চোর ডাকাতরা সাবধান হয়ে যায় তাহলে সেটাই তো শ্রেয়।

ওয়ার্ড জামাতের আমির গোলাম মাওলার সভাপতিত্বে বদর দিবসের তাৎপর্য উল্লেখ করে প্রধান আলোচকের বক্তব্য দেন জেলা ওলামা মাশায়াখ বিভাগের সভাপতি হাফেজ মাওলানা ছোহাইল আহমেদ চিশতী।

ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আবুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক রুহুল আমিন, শহর জামায়াতের সেক্রেটারি শেখ বেলায়েত হোসেন, সাবেক জিপি এডভোকেট শেখ আবুল খায়ের মোহাম্মদ সালেহ, জামায়াত নেতা আবু ইউসুফ মোহাম্মদ দুলাল ঢালী।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কোম্পানি ঘাট জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হামিদ।

অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ওয়ার্ড জামায়াতের সহকারী সেক্রেটারি ফরহাদ আলম, আলাউদ্দিন ঢালী, আমিন বেপারী, আবু সাঈদ শামীম, হাফেজ ইব্রাহিম, মো. মারুফ পাটোয়ারী, মাওলানা আবুল কালাম, মাওলানা শাহাদাত বিন আলী, মাসুদ রানা, হাবিব গাজী, জহির খান, মো. শাহাদাত (শ্রমিক কল্যাণ), ফরহাদ গাজী, হাফেজ ইমরান হোসাইন, ফজলে রাব্বি, ডা. মহিউদ্দিন, মো. ফারুক পাটোয়ারী, রুম্মান পাটোয়ারী, জাকারিয়া সাইমুম ও মোঃ মাইনু প্রমুখ।

বিষয় : বাংলাদেশ জামায়াতে ইসলামী

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ০৮ মার্চ ২০২৬


দ্বীন প্রতিষ্ঠায় আন্দোলন করে যাচ্ছে জামায়াত : জাহাঙ্গীর আলম প্রধান

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image
চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী জাহাঙ্গীর আলম প্রধান বলেছেন, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাষ্ট্রীয়ভাবে দেশে ইসলাম প্রতিষ্ঠিত নয়। শুধুমাত্র নামাজ রোজা আদায় করেই জান্নাতে যাওয়া যাবে না। এ ব্যাপারে আল্লাহ তা’আলা আমাদেরকে মাফ করে দিতে পারেন যদি আল্লাহর বিধান মত আল্লাহর আইন চালু করার জন্য প্রতিষ্ঠার কাজে আমরা চেষ্টা করে থাকি। শনিবার (৭ মার্চ) বিকেলে ডি এন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে চাঁদপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড জামায়াতের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, যারা ইসলামের কিছু অংশ মানবে কিছু মানবে না তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন। তারা দুনিয়াতেও শাস্তি পাবেন এবং আখেরাতেও শাস্তির মুখোমুখি হবেন। দেশে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন চালু হলে অন্যায় অনাচার দুর্নীতি বন্ধ হয়ে যাবে।এই নেতা বলেন, ইসলামী রাষ্ট্রে অভাবের কারণে কেউ চুরি করলে সরকার তার অভাব দূর করবে। যদি তিনি স্বভাবের জন্য চুরি করেন তাহলে শরীয়ত মোতাবেক তার হাত কাটার নির্দেশ রয়েছে। একজনের হাত কাটলে যদি পুরো সমাজের চোর ডাকাতরা সাবধান হয়ে যায় তাহলে সেটাই তো শ্রেয়।ওয়ার্ড জামাতের আমির গোলাম মাওলার সভাপতিত্বে বদর দিবসের তাৎপর্য উল্লেখ করে প্রধান আলোচকের বক্তব্য দেন জেলা ওলামা মাশায়াখ বিভাগের সভাপতি হাফেজ মাওলানা ছোহাইল আহমেদ চিশতী।ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আবুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক রুহুল আমিন, শহর জামায়াতের সেক্রেটারি শেখ বেলায়েত হোসেন, সাবেক জিপি এডভোকেট শেখ আবুল খায়ের মোহাম্মদ সালেহ, জামায়াত নেতা আবু ইউসুফ মোহাম্মদ দুলাল ঢালী।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কোম্পানি ঘাট জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হামিদ।অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ওয়ার্ড জামায়াতের সহকারী সেক্রেটারি ফরহাদ আলম, আলাউদ্দিন ঢালী, আমিন বেপারী, আবু সাঈদ শামীম, হাফেজ ইব্রাহিম, মো. মারুফ পাটোয়ারী, মাওলানা আবুল কালাম, মাওলানা শাহাদাত বিন আলী, মাসুদ রানা, হাবিব গাজী, জহির খান, মো. শাহাদাত (শ্রমিক কল্যাণ), ফরহাদ গাজী, হাফেজ ইমরান হোসাইন, ফজলে রাব্বি, ডা. মহিউদ্দিন, মো. ফারুক পাটোয়ারী, রুম্মান পাটোয়ারী, জাকারিয়া সাইমুম ও মোঃ মাইনু প্রমুখ।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত