ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-র ৫৭টি সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রী ও উচ্চপদস্থ প্রতিনিধিদের জরুরি বৈঠক শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১০টায় সৌদি আরবের জেদ্দায় এই জরুরি বৈঠক শুরু হয়েছে।
মূলত ফিলিস্তিনের আহ্বানে ডাকা এই বৈঠকের মূল এজেন্ডা হলো ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ বসতি সম্প্রসারণ ও পশ্চিম তীরে ভূমি দখল নিয়ে মুসলিম দেশগুলোর সমন্বিত অবস্থান।
বৈঠকে উপস্থিত আছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইছহাক দার এবং আরও ২৫টির বেশি দেশের পররাষ্ট্রমন্ত্রী।
এছাড়াও, পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমান মদিনায় নবীজীর রওজা জিয়ারত করেছেন এবং পরে ওমরা পালন করেছেন।

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে