শনিবার, ২৩ মে ২০২৬
The Dhaka News Bangla

প্রবাসী

থাইল্যান্ডে ভয়াবহ আগুনে বাংলাদেশি প্রবাসীর টেইলর শপ ও রেস্টুরেন্ট পুড়ে ছাই

থাইল্যান্ডের পর্যটন নগরী পাতায়া-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীর দুটি প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় দুই মিলিয়ন বাথ, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।জানা যায়, গত ২১ মে দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে পাতায়া শহরের ১৩ নম্বর গলিতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশির দুটি দোকানে। এতে বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেনের একটি টেইলর শপ ও একটি রেস্টুরেন্ট সম্পূর্ণ পুড়ে যায়।ক্ষতিগ্রস্ত মোয়াজ্জেম হোসেনের গ্রামের বাড়ি বরিশাল সদরে। দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে তিনি থাইল্যান্ডে ব্যবসা করে আসছেন। ২০০৭ সাল থেকে পাতায়ায় টেইলর শপ পরিচালনা করছিলেন তিনি। সম্প্রতি নতুন স্বপ্ন নিয়ে পাশের আরেকটি দোকানে রেস্টুরেন্ট ব্যবসাও শুরু করেছিলেন। কিন্তু ভয়াবহ এই অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যেই তার দীর্ঘদিনের পরিশ্রম ও বিনিয়োগ ধ্বংস হয়ে যায়।স্থানীয় সূত্র জানায়, আগুন লাগার পর আশপাশের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে দোকান দুটির ভেতরে থাকা আসবাবপত্র, কাপড়, মেশিনারিজ, রেস্টুরেন্টের সরঞ্জামসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মাঝেও ব্যাপক উদ্বেগ ও সহমর্মিতা দেখা দিয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মোয়াজ্জেম হোসেনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।অগ্নিকাণ্ডের পর ভেঙে পড়া কণ্ঠে মোয়াজ্জেম হোসেন বলেন,জীবনের সব পরিশ্রম এই দুইটা দোকানের পেছনে দিয়েছিলাম। এক রাতেই সব শেষ হয়ে গেল। এখন কীভাবে আবার শুরু করবো বুঝতে পারছি না।প্রবাস জীবনের সংগ্রামে গড়ে তোলা স্বপ্নের প্রতিষ্ঠান মুহূর্তে ছাই হয়ে যাওয়ায় পরিবার ও স্বজনদের মাঝেও নেমে এসেছে শোকের ছায়া।

থাইল্যান্ডে ভয়াবহ আগুনে বাংলাদেশি প্রবাসীর টেইলর শপ ও রেস্টুরেন্ট পুড়ে ছাই