বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দার পৃথক অভিযান: প্রায় পৌনে এক কোটি টাকার পণ্য জব্দ

বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দার পৃথক অভিযান: প্রায় পৌনে এক কোটি টাকার পণ্য জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে প্রায় ৭৫ লাখ ৪৪ হাজার ৫৪০ টাকা মূল্যের অবৈধ পণ্য জব্দ করেছে কাস্টমস ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিরেক্টরেট (সিআইআইডি)।

সোমবার গত ২৪ ঘণ্টায় গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে সংস্থাটি।

জব্দ করা পণ্যের তালিকায় রয়েছে ১ হাজার ১৯৪ কার্টন সিগারেট, ২৩৮ পিস আমদানি-নিষিদ্ধ গৌরি ক্রিম, ২০৪ গ্রাম স্বর্ণালংকার এবং ৪টি আইফোন। কাস্টমস কর্মকর্তাদের দাবি, সংশ্লিষ্ট যাত্রীরা এসব পণ্য যথাযথ ঘোষণা ছাড়াই ব্যাগেজে বহন করছিলেন।

সিআইআইডি সূত্রে জানা গেছে, আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিএস–৩৫০, দুবাই থেকে আসা বিজি–১৪৮ ও বিএস–৩৪২ এবং থাইল্যান্ড থেকে আগত থাই এয়ারওয়েজের টিজি–৩৩৪ নম্বর ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে পণ্যগুলো জব্দ করা হয়। এগুলো আমদানি নিয়ন্ত্রিত বা নিষিদ্ধ তালিকাভুক্ত পণ্য।

জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কাস্টমস গোয়েন্দা বিভাগ বলছে, অবৈধ আমদানি ও চোরাচালান প্রতিরোধে তাদের নজরদারি কার্যক্রম নিয়মিতভাবে জোরদার রয়েছে। রাজস্ব সুরক্ষা, জনস্বাস্থ্য রক্ষা এবং বৈধ বাণিজ্য পরিবেশ নিশ্চিত করতেই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬


বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দার পৃথক অভিযান: প্রায় পৌনে এক কোটি টাকার পণ্য জব্দ

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে প্রায় ৭৫ লাখ ৪৪ হাজার ৫৪০ টাকা মূল্যের অবৈধ পণ্য জব্দ করেছে কাস্টমস ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিরেক্টরেট (সিআইআইডি)।সোমবার গত ২৪ ঘণ্টায় গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে সংস্থাটি।জব্দ করা পণ্যের তালিকায় রয়েছে ১ হাজার ১৯৪ কার্টন সিগারেট, ২৩৮ পিস আমদানি-নিষিদ্ধ গৌরি ক্রিম, ২০৪ গ্রাম স্বর্ণালংকার এবং ৪টি আইফোন। কাস্টমস কর্মকর্তাদের দাবি, সংশ্লিষ্ট যাত্রীরা এসব পণ্য যথাযথ ঘোষণা ছাড়াই ব্যাগেজে বহন করছিলেন।সিআইআইডি সূত্রে জানা গেছে, আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিএস–৩৫০, দুবাই থেকে আসা বিজি–১৪৮ ও বিএস–৩৪২ এবং থাইল্যান্ড থেকে আগত থাই এয়ারওয়েজের টিজি–৩৩৪ নম্বর ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে পণ্যগুলো জব্দ করা হয়। এগুলো আমদানি নিয়ন্ত্রিত বা নিষিদ্ধ তালিকাভুক্ত পণ্য।জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।কাস্টমস গোয়েন্দা বিভাগ বলছে, অবৈধ আমদানি ও চোরাচালান প্রতিরোধে তাদের নজরদারি কার্যক্রম নিয়মিতভাবে জোরদার রয়েছে। রাজস্ব সুরক্ষা, জনস্বাস্থ্য রক্ষা এবং বৈধ বাণিজ্য পরিবেশ নিশ্চিত করতেই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত