বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

ঢাকা-৯ আসনে হাবিবের প্রতি ইনকিলাব মঞ্চের জাবেরের সমর্থন

ঢাকা-৯ আসনে হাবিবের প্রতি ইনকিলাব মঞ্চের জাবেরের সমর্থন
ঢাকা-৯ আসনে হাবিবের প্রতি ইনকিলাব মঞ্চের জাবেরের সমর্থন

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-৯ নির্বাচনী এলাকায় রাজনৈতিক মেরুকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। এই আসনে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রশীদ হাবিবের প্রতি পরোক্ষ সমর্থন জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আব্দুল্লাহ আল জাবের এ সমর্থনের কথা জানান।যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া ওই বার্তায় তিনি লেখেন, “মহিউদ্দিন রনি, নাসিরউদ্দিন পাটোয়ারী কিংবা হাবিবুর রশিদ হাবিব ভাই—১২ তারিখের নির্বাচনে এদের কেউ আদৌ জিতবেন কিনা জানিনা। দল হিসেবে ৩ জনের পজিশনও ভিন্ন। একজন স্বতন্ত্র, একজন এনসিপির, একজন বিএনপির। একটা জায়গায় তারা খুব স্বতঃস্ফূর্ত ছিলেন, হতে পারে সেটা নির্বাচনের জন্য কিংবা সত্যিকার ইনসাফ কায়েমের জন্য। তারা খুব বোল্ডলি হাদি হত্যার বিচার চেয়েছেন এবং ক্ষমতায় গেলে হাদি হত্যার বিচার করবেন বলে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি আরও লেখেন, “আমরা তাদের জন্য ভোট চাই না। আপনি অবশ্যই আপনার দৃষ্টিতে যাকে সবথেকে সৎ এবং যোগ্য মনে হবে তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন। বার্তায় আব্দুল্লাহ আল জাবের বলেন, তবে যে বা যারাই হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে সোচ্চার থাকবেন, ইনসাফের লড়াইয়ে অকুতোভয় থাকবেন, আপনাদের প্রতি আমাদের সীমাহীন ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সমর্থন থাকবে।

তিনি আরও উল্লেখ করেন, “যুগ হতে যুগান্তরে আজাদীর সন্তানেরা এই জমিনের সার্বভৌমত্বের জন্য, ইনসাফ কায়েমের জন্য লড়াই করেই যাবে, ইনশাআল্লাহ।

বিষয় : বিএনপি ঢাকা-৯ হাবিবুর রশীদ হাবিব

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬


ঢাকা-৯ আসনে হাবিবের প্রতি ইনকিলাব মঞ্চের জাবেরের সমর্থন

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-৯ নির্বাচনী এলাকায় রাজনৈতিক মেরুকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। এই আসনে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রশীদ হাবিবের প্রতি পরোক্ষ সমর্থন জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আব্দুল্লাহ আল জাবের এ সমর্থনের কথা জানান।যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া ওই বার্তায় তিনি লেখেন, “মহিউদ্দিন রনি, নাসিরউদ্দিন পাটোয়ারী কিংবা হাবিবুর রশিদ হাবিব ভাই—১২ তারিখের নির্বাচনে এদের কেউ আদৌ জিতবেন কিনা জানিনা। দল হিসেবে ৩ জনের পজিশনও ভিন্ন। একজন স্বতন্ত্র, একজন এনসিপির, একজন বিএনপির। একটা জায়গায় তারা খুব স্বতঃস্ফূর্ত ছিলেন, হতে পারে সেটা নির্বাচনের জন্য কিংবা সত্যিকার ইনসাফ কায়েমের জন্য। তারা খুব বোল্ডলি হাদি হত্যার বিচার চেয়েছেন এবং ক্ষমতায় গেলে হাদি হত্যার বিচার করবেন বলে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছেন।তিনি আরও লেখেন, “আমরা তাদের জন্য ভোট চাই না। আপনি অবশ্যই আপনার দৃষ্টিতে যাকে সবথেকে সৎ এবং যোগ্য মনে হবে তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন। বার্তায় আব্দুল্লাহ আল জাবের বলেন, তবে যে বা যারাই হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে সোচ্চার থাকবেন, ইনসাফের লড়াইয়ে অকুতোভয় থাকবেন, আপনাদের প্রতি আমাদের সীমাহীন ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সমর্থন থাকবে।তিনি আরও উল্লেখ করেন, “যুগ হতে যুগান্তরে আজাদীর সন্তানেরা এই জমিনের সার্বভৌমত্বের জন্য, ইনসাফ কায়েমের জন্য লড়াই করেই যাবে, ইনশাআল্লাহ।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত