আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর–হাইমচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৮ ফেব্রুয়ারি রবিবার বিকাল ৩টায় হাইমচর উপজেলার দূর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। বিশেষ অতিথি বক্তব্য রাখেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের চাঁদপুর জেলা নেতা মুফতি মাও. শিরাজুল ইসলাম
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক।
সভাপতির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেনঃধানের শীষ চুরি হওয়ার সম্ভাবনা আছে ধানের শীষ গরু ছাগলে খাওয়ার সম্ভাবনা আছে আজ থেকে ১২ তারিখ পর্যন্ত পাহারা দিয়ে রাখতে হবে যাতে গরু ছাগল খাইতে না পারে।”
প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, তিনি নির্বাচিত হলে চাঁদপুর ও হাইমচরের সার্বিক উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। তিনি ঘোষণা দেন—
কৃষকদের জন্য কৃষক কার্ড, জেলেদের জন্য জেলে কার্ড চালু করা হবে।
হাইমচর থেকে চাঁদপুর পুরান বাজার হয়ে জাফরাবাদ মাদ্রাসা পর্যন্ত ৪ লেনের সড়ক নির্মাণ করা হবে।
তিনি আরও বলেন, “তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এক মাসের মধ্যেই সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে।”
ধর্মীয় ব্যক্তিদের সম্মান ও নিরাপত্তার কথা তুলে ধরে তিনি বলেন,“মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিন এবং মন্দিরের পুরোহিতদের সরকারি ব্যবস্থাপনায় বেতন দেওয়া হবে।”
মাদকমুক্ত সমাজ গঠনের বিষয়ে তিনি বলেন,“দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে সেখানে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের কোনো স্থান থাকতে পারে না। নারীরা নিরাপদে চলাফেরা করবে। যারা মাদকের সঙ্গে জড়িত, তাদের বলতে চাই—এই মাটিতে হয় ধানের শীষ থাকবে, না হয় মাদক থাকবে। ধানের শীষের বিজয় মানেই জনগণের বিজয়,জনগন যা ছাবে এই জনপদে তাই হবে।”
সমাবেশে বিশেষ অতিথি হিসাবে যারা বক্তব্য রেখেছিলেন জেলা বিএনপির সদস্য মাহবুবুর রহমান শাহিন, চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক,চাঁদপুর জেলা যুবদলের সহ সভাপতি সরোয়ার গাজী, মোস্তফা বন্দুকসী,উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাজী আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ গাজী,সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল,
চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার আবুল কালাম আজাদ,
হাইমচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া, সচিব জহিরুল ইসলাম মিয়াজী, হাইমচর উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ
সমাবেশে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও স্লোগানে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
বিষয় : জাতীয় নির্বাচন নির্বাচন রাজনীতি চাঁদপুর গণভোট

সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে