আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর–৩ আসনের ১১ দলীয় জোটে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহাজাহান মিয়া বুধবার (৪ ফেব্রুয়ারি) হাইমচর উপজেলায় দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ ও সমাবেশে অংশ নেন।
সকালে তিনি উপজেলার কয়েকটি ওয়ার্ডে পৃথক পৃথক সমাবেশে বক্তব্য দেন। পরে বেলা ১২টার দিকে তেলিরমোড় এলাকায় একটি "মহিলা সমাবেশে" অংশগ্রহণ করেন। এরপর তেলিরমোড় বাজারে গণসংযোগ চালিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের কাছে দোয়া ও ভোট প্রত্যাশা করেন।
বেলা ২টার দিকে তিনি কাটাখালি বাজারে একটি "নির্বাচনী অফিস উদ্বোধন" করেন। উদ্বোধন শেষে এলাকাবাসী ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
পরে বিকাল ৩টার দিকে তিনি "২ নং উত্তর আলগী ইউনিয়নে" এক নির্বাচনী সমাবেশে যোগ দেন। সেখানে দেওয়া বক্তব্যে অ্যাডভোকেট শাহাজাহান মিয়া বলেন,
“জামায়াতে ইসলামী ১১ দলীয় জোটের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছে। এই জোটে যারা মনোনয়ন পেয়েছেন তারা সবাই পরীক্ষিত, তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি, স্বজনপ্রীতি বা ঋণখেলাপির অভিযোগ নেই। অন্য দিকে দেখা যায় অন্য দলের বন্ধুরা নমিনেশন দিয়েছে সেখানে ৪৬ জন ঋণ খেলাপি পাওয়া গেছে। যারা নির্বাচনের আগে জনগণের আমানত নিয়ে খেয়ানত করে ব্যাংকের টাকা লুট করে ঋণ খেলাপির তালিকায় আছে তারা কি জনগণের সেবা করবে "তারা যদি সুযোগ পায় দেশের মাটিসহ বিক্রি করে ফেলবে"
নারী নির্যাতন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের মা বোনদের হেনস্তা করেছে কাপড় খুলেছে যারা নির্বাচন উপলক্ষে এ অপরাধ করতে পারে তারা যদি সরকার গঠন করতে পারে তাহলে জাতির কাপড কারো পরনে থাকবে না "
আসন্ন নির্বাচন নিয়ে তিনি বলেন,
“আমরা চাই ঈদের আনন্দের মতো একটি শান্তিপূর্ণ নির্বাচন। যিনি বিজয়ী হবেন তাকে ফুলের মালা দেব, আর যিনি পরাজিত হবেন তার পরামর্শ নিয়েই দেশ পরিচালনার চেষ্টা করব।”
এ সময় উপজেলা জামায়াতের সভাপতি, সেক্রেটারি, বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতাকর্মী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন।
সমাবেশ শেষে আসরের নামাজের পর তিনি "আলগী বাজারে গণসংযোগ" করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করে দোয়া ও ভোট কামনা করেন।
মাগরিব নামাজের পর তিনি "হাইমচর থানায় পুলিশ কর্মকর্তাদের" সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বিষয় : জাতীয় নির্বাচন নির্বাচন রাজনীতি চাঁদপুর

শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে