বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু

শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু
শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) আর নেই। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে তিনি ইন্তেকাল করেন।

নুরুজ্জামান বাদলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজেও তার ইন্তেকালের খবর প্রকাশ করা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। দ্রুত তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

ময়মনসিংহে নেওয়ার পথে রাত আনুমানিক ২টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। এ সময় তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে তার ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া আরেকটি পোস্টে জানানো হয়, শেরপুর জেলা জামায়াতের সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল আনুমানিক রাত ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। পোস্টে তার কিডনিজনিত রোগে ভোগার কথাও উল্লেখ করা হয়।

পোস্টে আরও বলা হয়, আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তার শোকাহত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ধৈর্য ধারণের তৌফিক দান করেন।

বিষয় : বাংলাদেশ জামায়াতে ইসলামী

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬


শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) আর নেই। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে তিনি ইন্তেকাল করেন।নুরুজ্জামান বাদলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজেও তার ইন্তেকালের খবর প্রকাশ করা হয়েছে।পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। দ্রুত তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।ময়মনসিংহে নেওয়ার পথে রাত আনুমানিক ২টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। এ সময় তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে তার ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া আরেকটি পোস্টে জানানো হয়, শেরপুর জেলা জামায়াতের সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল আনুমানিক রাত ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। পোস্টে তার কিডনিজনিত রোগে ভোগার কথাও উল্লেখ করা হয়।পোস্টে আরও বলা হয়, আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তার শোকাহত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ধৈর্য ধারণের তৌফিক দান করেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত