রোববার, ২৯ মার্চ ২০২৬
The Dhaka News Bangla

চান্দিনায় স্বতন্ত্র প্রার্থী শাওনের ব্যাপক গণসংযোগ ও প্রচারণা

চান্দিনায় স্বতন্ত্র প্রার্থী শাওনের ব্যাপক গণসংযোগ ও প্রচারণা
কুমিল্লা ৭ (চান্দিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লার চান্দিনায় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে কলস প্রতীকে ভোট চাইছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে চান্দিনা পৌরসভার ৩নং ওয়ার্ড হারং গ্রামে বাড়ি বাড়ি গিয়ে কলস প্রতীকের লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করেন তিনি। এসময় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা কলস প্রতীকের মিছিল মুখরিত করেন।

গণসংযোগের সময় উপস্থিত ছিলেন- চান্দিনা পৌর বিএনপি’র সহ-সভাপতি সহিদুজ্জামান সরকার, সাবেক কাউন্সিলর শাহজাহান সরকার, পৌর যুবদল এর সাবেক সভাপতি হারুন অর রশিদ, উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি কাইয়ুম খাঁন, যুবদল নেতা ফরহাদ করিম, মনির খান, উপজেলা ছাত্রদল আহবায়ক শরীফ খাঁন, পৌর ছাত্রদল আহবায়ক মাহবুবুল আলম দোলন প্রমুখ।

বিষয় : চান্দিনা

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ২৯ মার্চ ২০২৬


চান্দিনায় স্বতন্ত্র প্রার্থী শাওনের ব্যাপক গণসংযোগ ও প্রচারণা

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লার চান্দিনায় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে কলস প্রতীকে ভোট চাইছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে চান্দিনা পৌরসভার ৩নং ওয়ার্ড হারং গ্রামে বাড়ি বাড়ি গিয়ে কলস প্রতীকের লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করেন তিনি। এসময় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা কলস প্রতীকের মিছিল মুখরিত করেন।গণসংযোগের সময় উপস্থিত ছিলেন- চান্দিনা পৌর বিএনপি’র সহ-সভাপতি সহিদুজ্জামান সরকার, সাবেক কাউন্সিলর শাহজাহান সরকার, পৌর যুবদল এর সাবেক সভাপতি হারুন অর রশিদ, উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি কাইয়ুম খাঁন, যুবদল নেতা ফরহাদ করিম, মনির খান, উপজেলা ছাত্রদল আহবায়ক শরীফ খাঁন, পৌর ছাত্রদল আহবায়ক মাহবুবুল আলম দোলন প্রমুখ।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত