বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

হাইমচরে যৌথ অভিযান: আলগী বাজারে হকার উচ্ছেদ, হোটেল ও ফার্মেসিকে জরিমানা

হাইমচরে যৌথ অভিযান: আলগী বাজারে হকার উচ্ছেদ, হোটেল ও ফার্মেসিকে জরিমানা
নির্বাহী ম্যাজিস্ট্রেট

চাঁদপুরের হাইমচর উপজেলায় যানজট নিরসন ও জনস্বার্থে শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী। শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রহমত মিয়া ও মোঃ ফাহিম হোসেন। সেনাবাহিনীর পক্ষে নেতৃত্ব দেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ শহিদুল ইসলাম বিশ্বাস। অভিযানে একাধিক টিম অংশ নেয়। এ বিষয়ে সার্বিক সহযোগিতা করেন আলগী বাজার ব্যাবসায়ী কমিটির সেক্রেটারি খোরশেদ আলম কোতয়াল।

অভিযানকালে আলগী বাজারের মেইন সড়কের পাশ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে অবৈধভাবে ভ্যানগাড়িতে হকারি ব্যবসা করার কারণে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় সেগুলো সরিয়ে দেওয়া হয়। এসব হকারি গাড়ির কারণে জরুরি চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও সাধারণ মানুষকে মারাত্মক ভোগান্তিতে পড়তে হচ্ছিল বলে জানান সংশ্লিষ্টরা।

এছাড়া বাজার এলাকার অনেক ব্যবসায়ী দোকানের সামনে ফুটপাত দখল করে পণ্য প্রদর্শন ও মোটরসাইকেল পার্কিং করে রাখায় পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছিল। অভিযানের সময় কয়েকজন ব্যবসায়ী ফুটপাতকে নিজেদের দোকানের অংশ দাবি করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিতা দিয়ে সড়কের প্রস্থ মেপে বুঝিয়ে দেন এবং স্পষ্ট করে জানান—

“ফুটপাত মানুষের হাঁটার জায়গা, দোকানের মালামাল রাখার জায়গা নয়।”

এ সময় অবৈধভাবে ফুটপাত দখল করে রাখা ডিসপ্লে ও সরঞ্জাম সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়।

অভিযানের অংশ হিসেবে একটি হোটেলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে জমানো তেল ব্যবহার করে পুরি ভাজা এবং মিষ্টান্ন মধ্যে নোংরা ও ঢেকে না রেখে বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে হোটেলটিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার করা হয়। এসব ওষুধ তাৎক্ষণিকভাবে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সবাইকে আইন মেনে ব্যবসা পরিচালনা ও জনচলাচলের জায়গা দখল না করার আহ্বান জানান তারা।

বিষয় : জরিমানা অভিযোগ

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬


হাইমচরে যৌথ অভিযান: আলগী বাজারে হকার উচ্ছেদ, হোটেল ও ফার্মেসিকে জরিমানা

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image
চাঁদপুরের হাইমচর উপজেলায় যানজট নিরসন ও জনস্বার্থে শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী। শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রহমত মিয়া ও মোঃ ফাহিম হোসেন। সেনাবাহিনীর পক্ষে নেতৃত্ব দেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ শহিদুল ইসলাম বিশ্বাস। অভিযানে একাধিক টিম অংশ নেয়। এ বিষয়ে সার্বিক সহযোগিতা করেন আলগী বাজার ব্যাবসায়ী কমিটির সেক্রেটারি খোরশেদ আলম কোতয়াল।অভিযানকালে আলগী বাজারের মেইন সড়কের পাশ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে অবৈধভাবে ভ্যানগাড়িতে হকারি ব্যবসা করার কারণে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় সেগুলো সরিয়ে দেওয়া হয়। এসব হকারি গাড়ির কারণে জরুরি চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও সাধারণ মানুষকে মারাত্মক ভোগান্তিতে পড়তে হচ্ছিল বলে জানান সংশ্লিষ্টরা।এছাড়া বাজার এলাকার অনেক ব্যবসায়ী দোকানের সামনে ফুটপাত দখল করে পণ্য প্রদর্শন ও মোটরসাইকেল পার্কিং করে রাখায় পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছিল। অভিযানের সময় কয়েকজন ব্যবসায়ী ফুটপাতকে নিজেদের দোকানের অংশ দাবি করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিতা দিয়ে সড়কের প্রস্থ মেপে বুঝিয়ে দেন এবং স্পষ্ট করে জানান—“ফুটপাত মানুষের হাঁটার জায়গা, দোকানের মালামাল রাখার জায়গা নয়।”এ সময় অবৈধভাবে ফুটপাত দখল করে রাখা ডিসপ্লে ও সরঞ্জাম সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়।অভিযানের অংশ হিসেবে একটি হোটেলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে জমানো তেল ব্যবহার করে পুরি ভাজা এবং মিষ্টান্ন মধ্যে নোংরা ও ঢেকে না রেখে বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে হোটেলটিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।পাশাপাশি একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার করা হয়। এসব ওষুধ তাৎক্ষণিকভাবে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সবাইকে আইন মেনে ব্যবসা পরিচালনা ও জনচলাচলের জায়গা দখল না করার আহ্বান জানান তারা।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত