বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

চান্দিনায় মিনিবার ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল: বিজয়ী দলের হাতে এলইডি টিভি

চান্দিনায় মিনিবার ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল: বিজয়ী দলের হাতে এলইডি টিভি
চান্দিনার কালেসারে ফুটবল খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মুহূর্ত

কুমিল্লার কালেমসার গ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল 'কালেমসার মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬'-এর জমজমাট ফাইনাল ম্যাচ। শুক্রবার বিকেলে স্থানীয় মাঠে অনুষ্ঠিত এই শ্বাসরুদ্ধকর লড়াইয়ে কালেমসার লাল মাহমুদ ভূঁইয়া একাদশকে টাইব্রেকারে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বল্লারচর ফুটবল একাদশ।

​মাঠে ৫ জন করে খেলোয়াড়ের নান্দনিক ফুটবল শৈলী দর্শকদের মুগ্ধ করে। নির্ধারিত সময়ে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও কোনো গোল না হওয়ায় খেলাটি গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপ ধরে রেখে ২-০ গোলের জয় নিশ্চিত করে বল্লারচর একাদশ।

​খেলা শেষে বিজয়ী বল্লারচর একাদশের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি ২৪ ইঞ্চি এল ইডি টিভি তুলে দেওয়া হয়। রানার্সআপ কালেমসার লাল মাহমুদ ভূঁইয়া একাদশকে দেওয়া হয় একটি আকর্ষণীয় অ্যান্ড্রয়েড স্মার্টফোন। এছাড়াও টুর্নামেন্টে তৃতীয় স্থান অধিকারকারী দলকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোকলেছুর রহমান মুহুরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

​জনাব মোঃ আবুল কালাম আজাদ, ব্যবস্থাপনা পরিচালক, চান্দিনা আল রাজি ডায়াগনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টার।

​জনাব শরিফ মুহুরি, জনাব মশিউর রহমান প্রধান, জনাব রেদোয়ান আহমেদ, জনাব বাবুল প্রধান, জনাব জামাল হোসেন ও জনাব ফকির জামাল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​প্রধান অতিথি জনাব মোকলেছুর রহমান মুহুরি তার বক্তব্যে বলেন, "এলাকার যুবকদের এই ধরনের আয়োজন প্রশংসনীয়। খেলাধুলাই পারে তরুণ সমাজকে মোবাইল ও মাদকাসক্তি থেকে দূরে রাখতে। যুবকদের খেলার প্রতি আকৃষ্ট করতে এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন। এই সুস্থ বিনোদনের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি আশা করি।"

​পুরো টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে অক্লান্ত পরিশ্রম করেছেন মোঃ কামাল হোসেন, মোঃ ইকরাম হোসেন সোহাগ, মোঃ জাহাঙ্গীর আলম এবং মোঃ মামুনসহ এলাকার উদ্যমী একঝাঁক যুবক ও তরুণ। টুর্নামেন্টটি এলাকায় ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬


চান্দিনায় মিনিবার ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল: বিজয়ী দলের হাতে এলইডি টিভি

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image
কুমিল্লার কালেমসার গ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল 'কালেমসার মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬'-এর জমজমাট ফাইনাল ম্যাচ। শুক্রবার বিকেলে স্থানীয় মাঠে অনুষ্ঠিত এই শ্বাসরুদ্ধকর লড়াইয়ে কালেমসার লাল মাহমুদ ভূঁইয়া একাদশকে টাইব্রেকারে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বল্লারচর ফুটবল একাদশ।​মাঠে ৫ জন করে খেলোয়াড়ের নান্দনিক ফুটবল শৈলী দর্শকদের মুগ্ধ করে। নির্ধারিত সময়ে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও কোনো গোল না হওয়ায় খেলাটি গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপ ধরে রেখে ২-০ গোলের জয় নিশ্চিত করে বল্লারচর একাদশ।​খেলা শেষে বিজয়ী বল্লারচর একাদশের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি ২৪ ইঞ্চি এল ইডি টিভি তুলে দেওয়া হয়। রানার্সআপ কালেমসার লাল মাহমুদ ভূঁইয়া একাদশকে দেওয়া হয় একটি আকর্ষণীয় অ্যান্ড্রয়েড স্মার্টফোন। এছাড়াও টুর্নামেন্টে তৃতীয় স্থান অধিকারকারী দলকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোকলেছুর রহমান মুহুরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:​জনাব মোঃ আবুল কালাম আজাদ, ব্যবস্থাপনা পরিচালক, চান্দিনা আল রাজি ডায়াগনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টার।​জনাব শরিফ মুহুরি, জনাব মশিউর রহমান প্রধান, জনাব রেদোয়ান আহমেদ, জনাব বাবুল প্রধান, জনাব জামাল হোসেন ও জনাব ফকির জামাল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।​প্রধান অতিথি জনাব মোকলেছুর রহমান মুহুরি তার বক্তব্যে বলেন, "এলাকার যুবকদের এই ধরনের আয়োজন প্রশংসনীয়। খেলাধুলাই পারে তরুণ সমাজকে মোবাইল ও মাদকাসক্তি থেকে দূরে রাখতে। যুবকদের খেলার প্রতি আকৃষ্ট করতে এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন। এই সুস্থ বিনোদনের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি আশা করি।"​পুরো টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে অক্লান্ত পরিশ্রম করেছেন মোঃ কামাল হোসেন, মোঃ ইকরাম হোসেন সোহাগ, মোঃ জাহাঙ্গীর আলম এবং মোঃ মামুনসহ এলাকার উদ্যমী একঝাঁক যুবক ও তরুণ। টুর্নামেন্টটি এলাকায় ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত