শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে যুব রেড ক্রিসেন্ট সোসাইটি, হাইমচর উপজেলা শাখার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় হাইমচর উপজেলার নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার জনাব অমিত রায় ও নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব ফারুক ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্টের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য ও স্বেচ্ছাসেবকরা।
এর আগে মঙ্গলবার (২০ জানুয়ারি) যুব রেড ক্রিসেন্টের সদস্যরা কয়েকটি টিমে বিভক্ত হয়ে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে প্রকৃত শীতার্ত ও অসহায় মানুষদের চিহ্নিত করেন। পরে তাদের হাতে কম্বল বিতরণের জন্য টোকেন প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে যুব রেড ক্রিসেন্ট সবসময় দুর্যোগ ও সংকটময় সময়ে মানুষের পাশে দাঁড়ায়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
কম্বল পেয়ে শীতার্তরা সন্তোষ প্রকাশ করে বলেন, প্রচণ্ড শীতের মধ্যে এই সহায়তা তাদের জন্য অনেক স্বস্তির। তারা এমন উদ্যোগ গ্রহণ করায় যুব রেড ক্রিসেন্ট ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে