বুধবার, ১৫ জুলাই ২০২৬
The Dhaka News Bangla

নোয়াখালীর সেই আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বার গ্রেপ্তার

আর্জেন্টিনা ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক হিসেবে দেশজুড়ে পরিচিতি পাওয়া নোয়াখালীর আলোচিত ব্যক্তি আজাদ মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিষিদ্ধ সংগঠনের পক্ষে অনলাইন ও অফলাইনে উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রয়েছে তার বিরুদ্ধে। রোববার (২৮ জুন) বিকেলে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, একই দিন দুপুরে সেনবাগ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার আজাদ মেম্বার উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।খোঁজ নিয়ে জানা যায়, আজাদ মেম্বার স্থানীয়ভাবে একজন চা বিক্রেতা হলেও আর্জেন্টিনা ফুটবল দল ও লিওনেল মেসির প্রতি ভালোবাসার কারণে দেশব্যাপী পরিচিতি পান। নিজের বাড়ি, দোকান ও আশপাশের এলাকাকে আকাশী-সাদা রঙে সাজিয়ে তিনি ‘আর্জেন্টিনা নগর’ নামে আলোচনায় আসেন। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জিতলে এলাকাবাসীকে ভোজ দেওয়ার ঘোষণাও দিয়েছিলেন তিনি। এ কারণে বিভিন্ন গণমাধ্যম ও টেলিভিশন টকশোতেও অংশ নিয়েছিলেন। ফুটবলপ্রেমী হিসেবে পরিচিতির পাশাপাশি তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় তৃণমূল নেতা ও অনলাইন কর্মী ছিলেন। এর আগেও রাজনৈতিক মামলায় তিনি কারাভোগ করেছেন।সেনবাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শ (এএসআই) মো.মিলন বলেন, আসামি বিকেলে দিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নোয়াখালীর সেই আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বার গ্রেপ্তার