সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান
যুক্তরাষ্ট্র সফরে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (২৮ মার্চ) সরকারি সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছান তিনি।
সফরের সময়, সেনাবাহিনী প্রধান জর্জিয়া স্টেট ক্যাপিটল-এর উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের অসাধারণ অবদানের জন্য একটি সম্মাননা গ্রহণ করবেন এবং সিনেট চেম্বারে একটি বিশেষ লেকচার অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এছাড়াও, যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।