নোয়াখালী বিভাগ করার দাবিতে শাহবাগে অবরোধ
নোয়াখালীকে বিভাগ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকাস্থ নোয়াখালীর বাসিন্দারা। শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে শাহবাগ মোড়ে অবরোধ শুরু করেন আন্দোলনকারীরা। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।আন্দোলনকারীরা নোয়াখালীকে বিভাগ করার দাবি জানান। দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেই তারা এ কর্মসূচি পালন করছেন বলে জানান।/টিডিএন