বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
The Dhaka News Bangla

শেল্টারে যাওয়ার আগেই আঘাত হানল মিসাইল, ইসরায়েলে দুজন নিহত

ইরানের মিসাইল হামলায় দখলদার ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবের রামাত গানে দুজন নিহত হয়েছেন। ইরান থেকে মিসাইল ছোড়ার পর সাইরেন বাজলে তারা নিজেদের বাড়ির বোমা শেল্টারে ঢুকতে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে মিসাইল এসে আঘাত হানে, যার ফলে দুজনের মৃত্যু হয়।টাইমস অব ইসরায়েল নামক সংবাদমাধ্যম জানিয়েছে, নিহত দুই ব্যক্তির বয়স প্রায় ৭০ বছর। তাদের গুরুতর আহত অবস্থায় অ্যাপার্টমেন্টের সিঁড়ির কাছে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, তারা ওই সময় ভবনের বোমা শেল্টারের দিকে যাচ্ছিলেন।এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছিল, ইরান নতুন হামলায় ক্লাস্টার মিসাইল ব্যবহার করেছে, যেগুলোর প্রতিটিতে ২০টি ছোট বোমা থাকে। যখন মিসাইলগুলো নিচে নেমে আসে, তখন এই বোমাগুলো মিসাইলের ভেতর থেকে বেরিয়ে আসে। এগুলোর প্রতিটির ওজন প্রায় আড়াই কেজি, ফলে যেখানে আঘাত হানে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে।

শেল্টারে যাওয়ার আগেই আঘাত হানল মিসাইল, ইসরায়েলে দুজন নিহত