বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বিষয়টি নিশ্চিত করেন।এর আগেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছিলেন রাষ্ট্রপতি। তবে সে সময় এটি ছিল প্রথাগত পোস্টাল ভোট পদ্ধতির আওতায়।নিজ নির্বাচনী এলাকা পাবনায় গিয়ে ভোট না দেওয়ার ব্যাখ্যায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তখন বলেছিলেন, বঙ্গভবন থেকে সরাসরি এলাকায় গেলে নিরাপত্তাজনিত কারণে শুধু ভোটকেন্দ্র নয়, পুরো পাবনা জেলাতেই একটি প্রভাব পড়তে পারে। এদিকে, এবারের জাতীয় সংসদ নির্বাচনে আইটি সাপোর্টেড পোস্টাল ভোট ব্যবস্থা চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ব্যবস্থায় অনলাইনে নিবন্ধনের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন ভোটাররা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রথমবারের মতো প্রবাসী ভোটার, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও এই পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আইটি সাপোর্টেড পোস্টাল ভোট ব্যবস্থায় ভোট দিতে এখন পর্যন্ত ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন