শুক্রবার, ০৫ জুন ২০২৬
The Dhaka News Bangla

আবারও সীমান্তে বিএসএফ ভারতীয় ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে ১০ নারী-পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ব্যক্তিরা ভারতের অংশে শূন্যরেখার কাছাকাছি অবস্থান করছেন।বিজিবি সূত্রে জানা যায়, আজ শুক্রবার ভোর রাতে নীলফামারী ব্যাটালিয়নের ৫৬ বিজিবির বড়বাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৫৮/৫-এর কাছে বিএসএফের ৯৩ টিয়াপাড়া ক্যাম্প ১০ নারী-পুরুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেয়।পরে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে বিজিবির একটি টহলদল তাদের বাধা দেয়।বিজিবির বাধার মুখে বিএসএফ সদস্যরা ওই ১০ জনকে পুনরায় ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। বর্তমানে তারা ভারতের অংশে, শূন্যরেখা থেকে প্রায় ২০ গজ দূরে অবস্থান করছেন বলে জানা গেছে।৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাসসকে বলেন, বিজিবির টহলদল সতর্ক অবস্থানে থেকে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে। বর্তমানে সংশ্লিষ্ট ব্যক্তিরা ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তের উভয়পাশে বিজিবি ও বিএসএফের টহলদল সতর্ক অবস্থানে রয়েছে। বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

আবারও সীমান্তে বিএসএফ ভারতীয় ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা