বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা: নোয়াখালীতে বিএনপির ৯ নেতাকে বহিষ্কার

নোয়াখালী- ৬ (হাতিয়া) আসনে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমের পক্ষে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য খন্দকার আবুল কালাম, হাতিয়া পৌর বিএনপি সাবেক সভাপতি কাজী আবদুর রহিম, হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোসলেহ উদ্দিন নিজাম চৌধুরী, এডভোকেট মোঃ ইউনুছ, হাতিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদসহ ৯ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।সোমবার (২ ফেব্রুয়ারী) বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বহিষ্কৃত নেতারা হলেন, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য খন্দকার আবুল কালাম, হাতিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি কাজী আব্দুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো, হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোছলে উদ্দিন নিজাম চৌধুরী, এ্যাড. মোঃ ইউনুছ, সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইমাম হাসান, শেখ ফরিদ, সহ-কোষাধ্যক্ষ ফয়জুর রহমান নান্টু।জেলা বিএনপির সাবেক সদস্য খন্দকার আবুল কালাম বলেন, আমরা দলের বিপক্ষে নই, আমরা প্রার্থীর বিপক্ষে। বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম হাতিয়াবাসীর সাথে ছিলেন। আমরা বর্তমানে তার সাথে রয়েছি। দল আগে আমাদের প্রার্থীকে বহিষ্কার করেছে। দল থেকে আমাদের বহিষ্কারের কথা শুনেছি। তবে লিখিত কোন কাগজ পাইনি।নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো আরও বলেন, দলীয় প্রার্থীর পক্ষে ভোট না করায় কেন্দ্র থেকে এই সিন্ধান্ত নেওয়া হয়েছে বলে শুনেছি।

বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা: নোয়াখালীতে বিএনপির ৯ নেতাকে বহিষ্কার