দেবীদ্বারে নির্বাচনী নিরাপত্তায় সেনাবাহিনীর মহড়া
আসন্ন ত্রয়োাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী দেবীদ্বার ক্যাম্পে দায়িত্বরত মেজর সাব্বি’র নেতৃত্বে সেনা সদস্যরা মহড়া পরিচালনা করেছেন। রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় দেবীদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মড়েল উচ্চ বিদ্যালয় মাঠে এ মহড়া পরিচালনা করেন ৩৩ পদাতিক ডিভিশনের অধীনায়ক ৬ ক্যাভালরি লেফটেন্যান্ট কর্নেল কাজী মোহাম্মদ আহসান কাবর পিএসসি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দেবীদ্বার সেনা ক্যাম্প প্রধান মেজর সাব্বির হোসেন, ক্যাপ্টেন ইউছুফ উল জাকির, ক্যাপ্টেন আশিকুর রহমান সাকিব, লেঃ আজওয়াদ তামিম খাঁন রিভান প্রমূখ। সেনাবাহিনীর মহড়ায় নির্বাচনের সময় সম্ভাব্য অরাজক পরিস্থিতি, ভোটকেন্দ্র দখল, নির্বাচন বিরোধী সভা, সমাবেশ, বিক্ষোভ, অবরোধ ও ভোট কেন্দ্রের আশপাশে বিশৃঙ্খলা সৃষ্টি ও ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়ানোর একটি কাল্পনিক দৃশ্য উপস্থাপন করা হয়।উক্ত মহরায় ১২০ সেনা সদস্য, ১০ বিজিবি সদস্য, ৩ পুলিশ সদস্য ১৫ আনসার সদস্যসহ মোট ১৪৮ জন সদস্য অংশ নেন। মহড়ায় দেখানো হয়, একদল উচ্ছৃঙ্খল লোকজন অস্ত্রশস্ত্রসহ ভোটকেন্দ্রের বাইরে অবস্থানরত সাধারণ মানুষের ওপর অতর্কিত হামলা চালিয়ে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ভোটদানে নিরুৎসাহিত করা এবং ভোটকেন্দ্রে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর হামলার চেষ্টা করে। এমন সংবাদ পেয়ে সেনা সদস্যরা গাড়িবহরসহ নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং কয়েজনকে আটক করেন। পরে নির্বাচনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখেন। একই সঙ্গে ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠু ও নিরাপদ রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের বিষয়টিও প্রদর্শন করা হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, এ ধরনের মহড়ার মাধ্যমে নির্বাচনী দায়িত্ব পালনে সেনাবাহিনীর দ্রুত প্রতিক্রিয়া, পেশাদারি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বিত কার্যক্রম পরিচালনার সক্ষমতা আরো জোরদার করা হচ্ছে।