চাঁদপুরে আমান সিমেন্ট এর উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত
পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরে আমান সিমেন্ট এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় শহরের এলিট চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ আয়োজন করা হয়।অনুষ্ঠানে আমান সিমেন্ট কোম্পানির চাঁদপুর জেলার এক্সক্লুসিভ পরিবেশক শরীফ মোঃ আশরাফুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দেওয়ান মোঃ শফিকুজ্জামান।প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, আমরা অনেক সিমেন্ট এর নাম শুনেছি। আমান সিমেন্ট খুব পরিচিত ছিল না। যখনি শরীফ আশরাফুল হক এ কোম্পানির ডিলার হয়েছেন তখনি আমান সিমেন্ট ব্যাপক পরিচিতি লাভ করেছে। তবে আগে থেকেই বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে সফল শরীফ আশরাফুল হক। অল্প কয়েকদিনের ব্যবধানে তিনি আমান সিমেন্টের এক্সক্লুসিভ পরিবেশক হিসেবে খুব ভালভাবে ব্যবসা করছেন যা আজকের ব্যবসায়ীদের এ অনুষ্ঠানই প্রমাণ করে।দেওয়ান সফিকুজ্জামান ব্যবসায়ীদের উদ্দেশ্য আরো বলেন,সততার সাথে পুঁজি খাটিয়ে যদি ব্যবসা করেন তাহলে আপনাদের সফলতা অবধারিত। সঠিকভাবে ব্যবসা পরিচালনার মাধ্যমে হালাল উপার্জনের পথ বেছে নিতে হবে। এতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ নিশ্চিত হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও চাঁদপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ আক্তার হোসেন মাঝি।আমন্ত্রিত সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির সেলস এন্ড মার্কেটিংয়ের সিনিয়র এজিএম মোঃ রফিকুল ইসলাম শরীফ, সেলস এন্ড মার্কেটিংয়ের এজিএম মোঃ জিয়াউর রহমান।ইফতার মাহফিলে আমান সিমেন্ট কোম্পানির চাঁদপুর জেলার রিটেইলার ও কনজুমার, কর্মকর্তা ও কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।পরিশেষে দেশ, জাতির , কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।