রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
The Dhaka News Bangla

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে চাঁদপুর চবিয়ানদের শুভেচ্ছা স্মারক

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে চাঁদপুর চবিয়ানদের শুভেচ্ছা স্মারক
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে চাঁদপুর চবিয়ানদের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজকে শুভেচ্ছা স্মারক প্রদান করেছে চট্টগ্রাম ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাব, চাঁদপুর জেলা।

চাঁদপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে এসে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ এ শুভেচ্ছা গ্রহণ করেন।

এ সময় চট্টগ্রাম ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাব, চাঁদপুর জেলার সভাপতি রোটারিয়ান পিপি মুস্তাক আহমেদ খান সংগঠনের পক্ষ থেকে বোর্ড চেয়ারম্যানের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।

এর আগে সংগঠনের নেতৃবৃন্দ প্রফেসর মো. আহসান পারভেজকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে তাঁর মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে শিক্ষা, শিক্ষার্থীদের উন্নয়ন এবং উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরা হয়।

সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, শিক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও মতবিনিময়ের মাধ্যমে চাঁদপুরের শিক্ষার্থীদের আরও এগিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি হবে।

বিষয় : শিক্ষা বোর্ড

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬


কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে চাঁদপুর চবিয়ানদের শুভেচ্ছা স্মারক

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজকে শুভেচ্ছা স্মারক প্রদান করেছে চট্টগ্রাম ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাব, চাঁদপুর জেলা।চাঁদপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে এসে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ এ শুভেচ্ছা গ্রহণ করেন।এ সময় চট্টগ্রাম ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাব, চাঁদপুর জেলার সভাপতি রোটারিয়ান পিপি মুস্তাক আহমেদ খান সংগঠনের পক্ষ থেকে বোর্ড চেয়ারম্যানের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।এর আগে সংগঠনের নেতৃবৃন্দ প্রফেসর মো. আহসান পারভেজকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে তাঁর মতবিনিময় অনুষ্ঠিত হয়।মতবিনিময়কালে শিক্ষা, শিক্ষার্থীদের উন্নয়ন এবং উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরা হয়।সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, শিক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও মতবিনিময়ের মাধ্যমে চাঁদপুরের শিক্ষার্থীদের আরও এগিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি হবে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত