বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
The Dhaka News Bangla

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ
চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য। 

রবিবার (১২ এপ্রিল) বাদ আসর শহরের বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদ প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাইতুল আমিন চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁদপুর জেলা আমির মাওলানা বিলাল হোসেন মিয়াজী। এতে বিভিন্ন রাজনৈতিক দলের জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করে বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ একইসঙ্গে জাতীয় সংসদ ও ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের পক্ষে রায় দিলেও সরকার তা বাস্তবায়ন করেনি।

তারা বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার করে জনগণের রায় উপেক্ষা করা হলে দেশ সংঘাতময় পরিস্থিতির দিকে ধাবিত হতে পারে।

নেতৃবৃন্দ গণভোটের রায় বাস্তবায়নে দেশবাসীকে ঐক্যবদ্ধ আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি জনগণের অধিকার রক্ষায় সবাইকে সচেতন ও সোচ্চার হওয়ারও তাগিদ দেন।

চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মোঃ শাহজাহান খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা সভাপতি মাহবুবুল আলম, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম, মুফতি নুরুল আমিনসহ অন্যান্য নেতারা।

সমাবেশ ও মিছিলে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বিষয় : বিক্ষোভ

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬


গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য। রবিবার (১২ এপ্রিল) বাদ আসর শহরের বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদ প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাইতুল আমিন চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁদপুর জেলা আমির মাওলানা বিলাল হোসেন মিয়াজী। এতে বিভিন্ন রাজনৈতিক দলের জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।বক্তারা অভিযোগ করে বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ একইসঙ্গে জাতীয় সংসদ ও ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের পক্ষে রায় দিলেও সরকার তা বাস্তবায়ন করেনি।তারা বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার করে জনগণের রায় উপেক্ষা করা হলে দেশ সংঘাতময় পরিস্থিতির দিকে ধাবিত হতে পারে।নেতৃবৃন্দ গণভোটের রায় বাস্তবায়নে দেশবাসীকে ঐক্যবদ্ধ আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি জনগণের অধিকার রক্ষায় সবাইকে সচেতন ও সোচ্চার হওয়ারও তাগিদ দেন।চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মোঃ শাহজাহান খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা সভাপতি মাহবুবুল আলম, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম, মুফতি নুরুল আমিনসহ অন্যান্য নেতারা।সমাবেশ ও মিছিলে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত