বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
The Dhaka News Bangla

চান্দিনায় কলেজ শিক্ষক তামান্নার ওপর হামলার প্রতিবাদে রাজপথে শিক্ষক-শিক্ষার্থীরা

চান্দিনায় কলেজ শিক্ষক তামান্নার ওপর হামলার প্রতিবাদে রাজপথে শিক্ষক-শিক্ষার্থীরা

 কুমিল্লার চান্দিনায় রেদোয়ান আহমেদ কলেজের প্রভাষক ইসমাত জাহান তামান্না ও তাঁর পিতার ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। সোমবার (৬ এপ্রিল)  দুপুরে কলেজ ক্যাম্পাস-২ এর সামনের সড়কে আয়োজিত এক বিশাল মানববন্ধনে শিক্ষক ও শিক্ষার্থীরা সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

ঘটনার বিবরণে জানা যায়, গত শনিবার (৪ এপ্রিল) বিকেলে চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা গ্রামে সমাজকর্ম বিভাগের প্রভাষক ইসমাত জাহান তামান্না ও তাঁর পিতা অধ্যক্ষ আবুল কাশেমের ওপর অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় সন্ত্রাসীরা তাঁদের মারধর করে স্বর্ণের চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বর্তমানে তাঁরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মানববন্ধনে কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইয়া এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, গণতান্ত্রিক দেশে একজন নারী শিক্ষকের ওপর নিজ গ্রামে এমন হামলা অত্যন্ত লজ্জাজনক। অবিলম্বে দোষীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়া, আনোয়ার হোসেন ভূইয়া, রিতা রাণী সরকার এবং শিক্ষার্থী মো. নাছের।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ড. উত্তম কুমার মজুমদার, নূর মোহাম্মদ সরকার, মো. আলাউদ্দিন, শামীমা সুলতানা, আব্দুস সাত্তারসহ কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এই ঘটনায় অধ্যক্ষ আবুল কাশেম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আতিকুর রহমান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং মামলাটি বর্তমানে প্রক্রিয়াধীন। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬


চান্দিনায় কলেজ শিক্ষক তামান্নার ওপর হামলার প্রতিবাদে রাজপথে শিক্ষক-শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image
 কুমিল্লার চান্দিনায় রেদোয়ান আহমেদ কলেজের প্রভাষক ইসমাত জাহান তামান্না ও তাঁর পিতার ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। সোমবার (৬ এপ্রিল)  দুপুরে কলেজ ক্যাম্পাস-২ এর সামনের সড়কে আয়োজিত এক বিশাল মানববন্ধনে শিক্ষক ও শিক্ষার্থীরা সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।ঘটনার বিবরণে জানা যায়, গত শনিবার (৪ এপ্রিল) বিকেলে চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা গ্রামে সমাজকর্ম বিভাগের প্রভাষক ইসমাত জাহান তামান্না ও তাঁর পিতা অধ্যক্ষ আবুল কাশেমের ওপর অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় সন্ত্রাসীরা তাঁদের মারধর করে স্বর্ণের চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বর্তমানে তাঁরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।মানববন্ধনে কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইয়া এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, গণতান্ত্রিক দেশে একজন নারী শিক্ষকের ওপর নিজ গ্রামে এমন হামলা অত্যন্ত লজ্জাজনক। অবিলম্বে দোষীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়া, আনোয়ার হোসেন ভূইয়া, রিতা রাণী সরকার এবং শিক্ষার্থী মো. নাছের।এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ড. উত্তম কুমার মজুমদার, নূর মোহাম্মদ সরকার, মো. আলাউদ্দিন, শামীমা সুলতানা, আব্দুস সাত্তারসহ কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এই ঘটনায় অধ্যক্ষ আবুল কাশেম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আতিকুর রহমান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং মামলাটি বর্তমানে প্রক্রিয়াধীন। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত