সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
The Dhaka News Bangla

কুবি প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

কুবি প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে সংগঠনটির সকল সদস্যের উপস্থিতিতে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৮টি বিভিন্ন প্রজাতির ফুল ও ফলজ গাছ রোপণ করা হয়।

শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় ক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ।

বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হল কৃষ্ণচূড়া রোড ও মুক্তমঞ্চসহ মোট আটটি গুরুত্বপূর্ণ স্থানে এসব ফুল ও ফলজ গাছ রোপণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবুজায়ন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে ব্যতিক্রমধর্মী এ আয়োজনের মাধ্যমে প্রেস ক্লাবের সদস্যরা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণে বার্তা দেন । পরিবেশবান্ধব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সহায়ক ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যাশা তাদের। 

প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাজিদুর রহমান বলেন, 'আজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৮টি ফুল ও ফলজ গাছ রোপণ করা হয়েছে। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন এবং অতিরিক্ত হারে গাছপালা নিধনের ফলে সবুজ ও শীতল পরিবেশ ক্রমেই হুমকির মুখে পড়ছে। বিষয়টি বিবেচনায় রেখেই ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি হলসহ মোট আটটি স্থানে এসব গাছ রোপণ করা হয়েছে।'

ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে কাজ করে যাচ্ছে। আমরা সবসময় শিক্ষার্থীদের কল্যাণে, অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থেকেছি এবং ভবিষ্যতেও একই ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যাব।'

তিনি আরও বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে আমরা বিভিন্ন সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি হাতে নিয়েছি। এর অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আমরা গাছ রোপণ করেছি।'

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬


কুবি প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে সংগঠনটির সকল সদস্যের উপস্থিতিতে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৮টি বিভিন্ন প্রজাতির ফুল ও ফলজ গাছ রোপণ করা হয়।শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় ক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ।বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হল কৃষ্ণচূড়া রোড ও মুক্তমঞ্চসহ মোট আটটি গুরুত্বপূর্ণ স্থানে এসব ফুল ও ফলজ গাছ রোপণ করা হয়েছে।বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবুজায়ন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে ব্যতিক্রমধর্মী এ আয়োজনের মাধ্যমে প্রেস ক্লাবের সদস্যরা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণে বার্তা দেন । পরিবেশবান্ধব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সহায়ক ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যাশা তাদের। প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাজিদুর রহমান বলেন, 'আজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৮টি ফুল ও ফলজ গাছ রোপণ করা হয়েছে। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন এবং অতিরিক্ত হারে গাছপালা নিধনের ফলে সবুজ ও শীতল পরিবেশ ক্রমেই হুমকির মুখে পড়ছে। বিষয়টি বিবেচনায় রেখেই ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি হলসহ মোট আটটি স্থানে এসব গাছ রোপণ করা হয়েছে।'ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে কাজ করে যাচ্ছে। আমরা সবসময় শিক্ষার্থীদের কল্যাণে, অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থেকেছি এবং ভবিষ্যতেও একই ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যাব।'তিনি আরও বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে আমরা বিভিন্ন সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি হাতে নিয়েছি। এর অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আমরা গাছ রোপণ করেছি।'

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত