সোমবার, ৩০ মার্চ ২০২৬
The Dhaka News Bangla

বরিশালে বাস উল্টে খাদে, প্রাণ গেল নারীর

বরিশালে বাস উল্টে খাদে, প্রাণ গেল নারীর
ছবি সংগৃহীত

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে একটি বাস উল্টে খাদে পড়ে ইতি চক্রবর্তী (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন বাসযাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (২৯ মার্চ) ভোরে মহাসড়কের বাটাজোর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইতি বরিশাল নগরীর কাউনিয়া এলাকার গুরুদাস চক্রবর্তীর স্ত্রী।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন, ভোর পাঁচটার দিকে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, বরিশালগামী যাত্রীবাহী গ্রীনভিউ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গর্তে পড়ে যায়, যার ফলে চারজন বাসযাত্রী আহত হন। আহতদের উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইতি চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ৩০ মার্চ ২০২৬


বরিশালে বাস উল্টে খাদে, প্রাণ গেল নারীর

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে একটি বাস উল্টে খাদে পড়ে ইতি চক্রবর্তী (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন বাসযাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (২৯ মার্চ) ভোরে মহাসড়কের বাটাজোর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইতি বরিশাল নগরীর কাউনিয়া এলাকার গুরুদাস চক্রবর্তীর স্ত্রী।গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন, ভোর পাঁচটার দিকে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, বরিশালগামী যাত্রীবাহী গ্রীনভিউ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গর্তে পড়ে যায়, যার ফলে চারজন বাসযাত্রী আহত হন। আহতদের উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইতি চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত