সোমবার, ৩০ মার্চ ২০২৬
The Dhaka News Bangla

বৈদ্যুতিক তার চুরির সময় ছাদ থেকে পড়ে প্রাণ গেল যুবকের

বৈদ্যুতিক তার চুরির সময় ছাদ থেকে পড়ে প্রাণ গেল যুবকের
ছবি সংগৃহীত

রাজধানীর কলাবাগানে একটি ভবনের বৈদ্যুতিক তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) ভোরে কলাবাগান নর্থ রোড ভূতের গলির ৬৯/১ নম্বর বাড়ির পেছনে এই ঘটনা ঘটে। ওই যুবকের বয়স আনুমানিক ৩০ বছর বলে জানিয়েছে পুলিশ, তবে তার নাম-পরিচয় জানা যায়নি। কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, অজ্ঞাতনামা ওই ব্যক্তি বৈদ্যুতিক তার চুরির জন্য ভবনের গ্রিল বেয়ে ছাদে ওঠে। সেখানে অনেকগুলো তার কেটে জমা করে। পরবর্তীতে কোনো একটি তার কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

এসআই আরও জানান, বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষ মৃত ঘোষণা করেন।

ইকবাল হোসেন বলেন, ‘ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।’

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ৩০ মার্চ ২০২৬


বৈদ্যুতিক তার চুরির সময় ছাদ থেকে পড়ে প্রাণ গেল যুবকের

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image
রাজধানীর কলাবাগানে একটি ভবনের বৈদ্যুতিক তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) ভোরে কলাবাগান নর্থ রোড ভূতের গলির ৬৯/১ নম্বর বাড়ির পেছনে এই ঘটনা ঘটে। ওই যুবকের বয়স আনুমানিক ৩০ বছর বলে জানিয়েছে পুলিশ, তবে তার নাম-পরিচয় জানা যায়নি। কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, অজ্ঞাতনামা ওই ব্যক্তি বৈদ্যুতিক তার চুরির জন্য ভবনের গ্রিল বেয়ে ছাদে ওঠে। সেখানে অনেকগুলো তার কেটে জমা করে। পরবর্তীতে কোনো একটি তার কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।এসআই আরও জানান, বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষ মৃত ঘোষণা করেন।ইকবাল হোসেন বলেন, ‘ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।’

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত