সোমবার, ৩০ মার্চ ২০২৬
The Dhaka News Bangla

পেট্রোল পাম্পে ট্যাগ অফিসারদের কর্মপরিধি নির্ধারণ

পেট্রোল পাম্পে ট্যাগ অফিসারদের কর্মপরিধি নির্ধারণ
ছবি সংগৃহীত

বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রমের তদারকি ও সমন্বয়ের জন্য চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে শনিবার (২৮ মার্চ) দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। এবার ট্যাগ অফিসারদের দায়িত্বের ক্ষেত্রও নির্ধারণ করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) এক বার্তায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানায় যে, ট্যাগ অফিসাররা ফিলিং স্টেশনের দৈনিক প্রারম্ভিক মজুদ রেকর্ড করবেন। ডিপো থেকে সরবরাহ করা জ্বালানি তেল ফিলিং স্টেশনে উপস্থিত হয়ে পরিমাপ করে গ্রহণ করতে হবে এবং ফিলিং স্টেশনের পে-অর্ডার ও ডিপোর চালান/রিসিটের সঙ্গে তেলের পরিমাণ মিলিয়ে দেখতে হবে। এছাড়া, ফিলিং স্টেশনে ডিপ রডের মাধ্যমে সরবরাহ করা জ্বালানি তেল বুঝে নেওয়ার পাশাপাশি, ফিলিং স্টেশনে সংরক্ষিত রেজিস্ট্রারে ডিপো থেকে দৈনিক জ্বালানি তেল গ্রহণের হিসাব লিপিবদ্ধ হয়েছে কি না, তা মনিটর করতে হবে।

এছাড়া ফিলিং স্টেশনের ডিসপেন্সিং মেশিনের দৈনিক মিটার রিডিং সংক্রান্ত রেজিস্ট্রার পর্যবেক্ষণ করে দৈনিক বিক্রয়ের সঙ্গে মিলিয়ে দেখা, দৈনিক বিক্রয় শেষে ফিলিং স্টেশনের সমাপনী মজুদ পর্যালোচনা, ফিলিং স্টেশনের ডিসপেন্সিং মেশিনের পরিমাপ যথাযথ হচ্ছে কিনা তা নিয়মিত তদারকি কর, ফিলিং স্টেশন অনুমোদন প্রাপ্তির সময় বিস্ফোরক পরিদপ্তর হতে অনুমোদিত লে-আউট প্ল্যানে পণ্যভিত্তিক মজুদ ক্ষমতার তথ্য এবং বিদ্যমান মজুদ ক্ষমতার তথ্য যাচাই করা, ফিলিং স্টেশনের আশপাশে অননুমোদিত কোন ট্যাংক/স্থাপনা আছে কিনা তা পরীক্ষা-নিরীক্ষা করা, ডিপো-থেকে-পাম্প, পাম্প থেকে-ভোক্তা সরবরাহ ব্যবস্থাকে দৃশ্যমান করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, প্রতিটি ডিপো, ট্যাঙ্কার, পাম্প এবং খুচরা বিক্রির তথ্য একত্রে পর্যবেক্ষণ করা এবং প্রতিটি পাম্পে দিনে অন্তত ৩ বার স্টক আপডেট বাধ্যতামূলক করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাও কর্মপরিধির মধ্যে রয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়েছে, ট্যাগ অফিসারদের ডিপো থেকে জ্বালানি নেওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে খুচরা বিক্রি শুরু না করলে সেটি লঙ্ঘন হিসেবে গণ্য হবে। অফিসাররা পাম্প খোলা আছে কি না, স্টক রেজিস্টার সঠিক আছে কি না, ডিসপ্লে বোর্ড রয়েছে কি না, ক্যাশ মেমো দেওয়া হচ্ছে কি না, নির্ধারিত সীমা মানা হচ্ছে কি না, কন্টেইনারে অবৈধ বিক্রি হচ্ছে কি না এবং সারি ব্যবস্থাপনা কেমন, এসব বিষয়েও রিপোর্ট দেবেন।


বিষয় : পেট্রোল পাম্প ট্যাগ অফিসার

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ৩০ মার্চ ২০২৬


পেট্রোল পাম্পে ট্যাগ অফিসারদের কর্মপরিধি নির্ধারণ

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image
বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রমের তদারকি ও সমন্বয়ের জন্য চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে শনিবার (২৮ মার্চ) দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। এবার ট্যাগ অফিসারদের দায়িত্বের ক্ষেত্রও নির্ধারণ করা হয়েছে।রোববার (২৯ মার্চ) এক বার্তায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানায় যে, ট্যাগ অফিসাররা ফিলিং স্টেশনের দৈনিক প্রারম্ভিক মজুদ রেকর্ড করবেন। ডিপো থেকে সরবরাহ করা জ্বালানি তেল ফিলিং স্টেশনে উপস্থিত হয়ে পরিমাপ করে গ্রহণ করতে হবে এবং ফিলিং স্টেশনের পে-অর্ডার ও ডিপোর চালান/রিসিটের সঙ্গে তেলের পরিমাণ মিলিয়ে দেখতে হবে। এছাড়া, ফিলিং স্টেশনে ডিপ রডের মাধ্যমে সরবরাহ করা জ্বালানি তেল বুঝে নেওয়ার পাশাপাশি, ফিলিং স্টেশনে সংরক্ষিত রেজিস্ট্রারে ডিপো থেকে দৈনিক জ্বালানি তেল গ্রহণের হিসাব লিপিবদ্ধ হয়েছে কি না, তা মনিটর করতে হবে।এছাড়া ফিলিং স্টেশনের ডিসপেন্সিং মেশিনের দৈনিক মিটার রিডিং সংক্রান্ত রেজিস্ট্রার পর্যবেক্ষণ করে দৈনিক বিক্রয়ের সঙ্গে মিলিয়ে দেখা, দৈনিক বিক্রয় শেষে ফিলিং স্টেশনের সমাপনী মজুদ পর্যালোচনা, ফিলিং স্টেশনের ডিসপেন্সিং মেশিনের পরিমাপ যথাযথ হচ্ছে কিনা তা নিয়মিত তদারকি কর, ফিলিং স্টেশন অনুমোদন প্রাপ্তির সময় বিস্ফোরক পরিদপ্তর হতে অনুমোদিত লে-আউট প্ল্যানে পণ্যভিত্তিক মজুদ ক্ষমতার তথ্য এবং বিদ্যমান মজুদ ক্ষমতার তথ্য যাচাই করা, ফিলিং স্টেশনের আশপাশে অননুমোদিত কোন ট্যাংক/স্থাপনা আছে কিনা তা পরীক্ষা-নিরীক্ষা করা, ডিপো-থেকে-পাম্প, পাম্প থেকে-ভোক্তা সরবরাহ ব্যবস্থাকে দৃশ্যমান করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, প্রতিটি ডিপো, ট্যাঙ্কার, পাম্প এবং খুচরা বিক্রির তথ্য একত্রে পর্যবেক্ষণ করা এবং প্রতিটি পাম্পে দিনে অন্তত ৩ বার স্টক আপডেট বাধ্যতামূলক করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাও কর্মপরিধির মধ্যে রয়েছে।এতে আরও উল্লেখ করা হয়েছে, ট্যাগ অফিসারদের ডিপো থেকে জ্বালানি নেওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে খুচরা বিক্রি শুরু না করলে সেটি লঙ্ঘন হিসেবে গণ্য হবে। অফিসাররা পাম্প খোলা আছে কি না, স্টক রেজিস্টার সঠিক আছে কি না, ডিসপ্লে বোর্ড রয়েছে কি না, ক্যাশ মেমো দেওয়া হচ্ছে কি না, নির্ধারিত সীমা মানা হচ্ছে কি না, কন্টেইনারে অবৈধ বিক্রি হচ্ছে কি না এবং সারি ব্যবস্থাপনা কেমন, এসব বিষয়েও রিপোর্ট দেবেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত