নবীন ফ্যাশন ক্রেতাদের জন্য তাদের কার্যক্রম পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে। বুধবার (২৫ মার্চ) প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করা হয়। একইসঙ্গে ঈদের আগের দিন রাজধানীর মগবাজারে নবীন ফ্যাশনের একটি শাখা বন্ধ করে দেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
ফেসবুক পেজে জানানো হয়েছে, মগবাজার শাখা ছাড়া দেশের অন্যান্য সব শাখায় টানা ১৫ দিনব্যাপী ঈদ উৎসব চলবে। এই সময় ক্রেতাদের জন্য থাকবে নানা আকর্ষণীয় অফার ও বিশেষ আয়োজন।
নবীন ফ্যাশন জানিয়েছে, ‘জনাব হাসনাত আবদুল্লাহ এমপি এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি জনাব হেলাল সাহেবের উদ্যোগে অন্যান্য শাখাগুলো সচল রাখা সম্ভব হয়েছে।’
তবে হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। এছাড়া, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক চীন থেকে ফেসবুক লাইভের মাধ্যমে ক্রেতাদের সঙ্গে যুক্ত হয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন বলেও জানানো হয়েছে।
এর আগে দেশজুড়ে আলোচনার মধ্যে থাকা নবীন পাঞ্জাবির মালিক এনামুল হাসান নবীন ঢাকা ছাড়েন। মঙ্গলবার রাতে তিনি তার ফেসবুক আইডিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ছবি যুক্ত করে একটি স্ট্যাটাস দেন। ওই ছবিতে এনামুল হাসান নবীনসহ তার আরও কয়েকজন সঙ্গীকে দেখা গেছে।

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে