বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
The Dhaka News Bangla

নোয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৪ দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৪ দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৪ দোকান পুড়ে ছাই

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে অটোরিকশার গ্যারেজসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত দেড়টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের ভুইয়ারহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অটোরিকশা গ্যারেজে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এতে অটোরিকশার গ্যারেজ, ফলের দোকান, মুদি দোকান, গো-খাদ্যের আড়ত, ওষুধের দোকান ও ফার্নিচারের দোকানসহ প্রায় ২০ জন ব্যবসায়ীর অন্তত ২৪টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জামাল উদ্দিন বলেন, এই ভয়াবহ আগুন আমাদের পথে বসিয়ে দিয়েছে। আমরা এখন সম্পূর্ণ নিঃস্ব। আমাদের মতো সাধারণ ব্যবসায়ীদের পক্ষে এই ক্ষতি পুষিয়ে ওঠা খুবই কঠিন। অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. রুবেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ১টা ৪০ মিনিটে খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এ ঘটনায় প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

বিষয় : নোয়াখালী আগুন

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬


নোয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৪ দোকান পুড়ে ছাই

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

featured Image
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে অটোরিকশার গ্যারেজসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়।মঙ্গলবার (২৪ মার্চ) রাত দেড়টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের ভুইয়ারহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অটোরিকশা গ্যারেজে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এতে অটোরিকশার গ্যারেজ, ফলের দোকান, মুদি দোকান, গো-খাদ্যের আড়ত, ওষুধের দোকান ও ফার্নিচারের দোকানসহ প্রায় ২০ জন ব্যবসায়ীর অন্তত ২৪টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জামাল উদ্দিন বলেন, এই ভয়াবহ আগুন আমাদের পথে বসিয়ে দিয়েছে। আমরা এখন সম্পূর্ণ নিঃস্ব। আমাদের মতো সাধারণ ব্যবসায়ীদের পক্ষে এই ক্ষতি পুষিয়ে ওঠা খুবই কঠিন। অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. রুবেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ১টা ৪০ মিনিটে খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এ ঘটনায় প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত