বুধবার, ২৫ মার্চ ২০২৬
The Dhaka News Bangla

আ.লীগের মতোই জনরায়কে ভয় পায় বিএনপি : মিয়া গোলাম পরওয়ার

আ.লীগের মতোই জনরায়কে ভয় পায় বিএনপি : মিয়া গোলাম পরওয়ার
ছবি সংগৃহীত

কক্সবাজারে শহর জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জাতীয় সংসদের চলমান অধিবেশনেই সংবিধান সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

মঙ্গলবার (২৪ মার্চ) কক্সবাজার পাবলিক হলে শহর জামায়াতে ইসলামী আয়োজিত ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বিএনপির সমালোচনা করে বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দলীয় নিয়োগের মাধ্যমে বিএনপি নিজেদের পায়ে কুড়াল মারছে। তারা আওয়ামী লীগের মতোই জনরায়কে ভয় পায়। এ কারণে স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে দলীয় লোকজনকে দায়িত্বে বসানো হচ্ছে, যা দেশের জন্য শুভ হবে না।

গত জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে অতিরিক্ত ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছি, এবং ফয়সালা আল্লাহই করবেন। জনরায়কে ‘ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে’ ছিনিয়ে নেওয়া হয়েছে, যদিও দেশের শান্তি ও শৃঙ্খলার স্বার্থে জামায়াত ফলাফল মেনে নিয়েছে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিতে হবে এবং সংগঠনকে শক্তিশালী করতে হবে।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, রাজনীতিতে নতুন সংকট তৈরি না করে জনগণের অভিপ্রায় বাস্তবায়ন করুন। বিরোধী দল হিসেবে আমরা আপনাদের পাশে থাকব। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, চার কোটি মানুষের রায় অবজ্ঞার কোনো ষড়যন্ত্র হলে দেশবাসীকে তা প্রতিহত করতে হবে।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি এ সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও এখন তা থেকে সরে এসেছে। জুলাই সনদ কী, তা বাড়ির কাজের মেয়েরাও বোঝে, শুধু বিএনপি বোঝে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুক। সঞ্চালনা করেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি দরবেশ আলী মুহাম্মদ আরমান। শুরুতে কোরআন তিলাওয়াত করেন বড়বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কামাল উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেন, সাধারণ নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হলেও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দলীয় প্রশাসক নিয়োগ অগণতান্ত্রিক ও অসাংবিধানিক। ভবিষ্যতে এ ধরনের নিয়োগ অব্যাহত থাকলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির মুফতি মাওলানা হাবিবুল্লাহ, সেক্রেটারি জাহেদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর, সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, কক্সবাজার-৩ আসনে দলীয় মনোনীত প্রার্থী শহিদুল আলম বাহাদুর, জেলা শিবিরের সভাপতি মীর মোহাম্মদ আবু তালহা ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আখতার উদ্দিন হেলালীসহ অনেকে। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ২৫ মার্চ ২০২৬


আ.লীগের মতোই জনরায়কে ভয় পায় বিএনপি : মিয়া গোলাম পরওয়ার

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

featured Image
কক্সবাজারে শহর জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জাতীয় সংসদের চলমান অধিবেশনেই সংবিধান সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।মঙ্গলবার (২৪ মার্চ) কক্সবাজার পাবলিক হলে শহর জামায়াতে ইসলামী আয়োজিত ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মিয়া গোলাম পরওয়ার বিএনপির সমালোচনা করে বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দলীয় নিয়োগের মাধ্যমে বিএনপি নিজেদের পায়ে কুড়াল মারছে। তারা আওয়ামী লীগের মতোই জনরায়কে ভয় পায়। এ কারণে স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে দলীয় লোকজনকে দায়িত্বে বসানো হচ্ছে, যা দেশের জন্য শুভ হবে না।গত জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে অতিরিক্ত ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছি, এবং ফয়সালা আল্লাহই করবেন। জনরায়কে ‘ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে’ ছিনিয়ে নেওয়া হয়েছে, যদিও দেশের শান্তি ও শৃঙ্খলার স্বার্থে জামায়াত ফলাফল মেনে নিয়েছে।দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিতে হবে এবং সংগঠনকে শক্তিশালী করতে হবে।বিএনপির উদ্দেশে তিনি বলেন, রাজনীতিতে নতুন সংকট তৈরি না করে জনগণের অভিপ্রায় বাস্তবায়ন করুন। বিরোধী দল হিসেবে আমরা আপনাদের পাশে থাকব। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, চার কোটি মানুষের রায় অবজ্ঞার কোনো ষড়যন্ত্র হলে দেশবাসীকে তা প্রতিহত করতে হবে।জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি এ সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও এখন তা থেকে সরে এসেছে। জুলাই সনদ কী, তা বাড়ির কাজের মেয়েরাও বোঝে, শুধু বিএনপি বোঝে না।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুক। সঞ্চালনা করেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি দরবেশ আলী মুহাম্মদ আরমান। শুরুতে কোরআন তিলাওয়াত করেন বড়বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কামাল উদ্দিন।বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেন, সাধারণ নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হলেও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দলীয় প্রশাসক নিয়োগ অগণতান্ত্রিক ও অসাংবিধানিক। ভবিষ্যতে এ ধরনের নিয়োগ অব্যাহত থাকলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির মুফতি মাওলানা হাবিবুল্লাহ, সেক্রেটারি জাহেদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর, সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, কক্সবাজার-৩ আসনে দলীয় মনোনীত প্রার্থী শহিদুল আলম বাহাদুর, জেলা শিবিরের সভাপতি মীর মোহাম্মদ আবু তালহা ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আখতার উদ্দিন হেলালীসহ অনেকে। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত